আয়ুষ্মান ভারত চালুর এক মাস, বাংলায় কত মানুষ পেলেন চিকিৎসা? বড় তথ্য দিলেন শুভেন্দু

Published on:

Published on:

Suvendu Adhikari Shares Big Bengal Report on Ayushman Bharat
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বাংলায় আয়ুষ্মান ভারত (Ayushman Bharat) প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা চালুর পর কেটে গিয়েছে এক মাস। এই এক মাসে কত মানুষ এই প্রকল্পের মাধ্যমে চিকিৎসার সুবিধা পেয়েছেন, কত টাকার পরিষেবা দেওয়া হয়েছে এবং রাজ্যের বাইরেও কতজন চিকিৎসা পেয়েছেন, সেই হিসাব প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, সাধারণ মানুষের কাছে সহজে ও সম্মানের সঙ্গে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া সরকারের অন্যতম লক্ষ্য।

Ayushman Bharat : এক মাসে মিলল ২৮ কোটির বেশি চিকিৎসা পরিষেবা

সোমবার সমাজমাধ্যমে একটি পোস্ট করে মুখ্যমন্ত্রী জানান, ১৬ অগস্ট ২০২৬-এ বাংলায় আয়ুষ্মান ভারত (Ayushman Bharat) প্রকল্প চালু হওয়ার এক মাস পূর্ণ হয়েছে। এর মধ্যেই কয়েক হাজার পরিবার প্রকল্পের সুবিধা পেয়েছে। রাজ্যের স্বাস্থ্যকেন্দ্রগুলিতে ৫০ হাজারেরও বেশি মানুষ হাসপাতাল পরিষেবা ও প্রয়োজনীয় চিকিৎসা নিয়েছেন। শুধু রোগীর সংখ্যা নয়, চিকিৎসার খরচের হিসাবও সামনে এনেছেন শুভেন্দু। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, এই এক মাসে সুবিধাভোগীদের ২৮ কোটি টাকারও বেশি মূল্যের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

বাংলার রোগীদের জন্য রাজ্যের বাইরের হাসপাতালেও চিকিৎসার সুযোগ মিলেছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পশ্চিমবঙ্গের ১,১০২-এরও বেশি রোগী অন্য রাজ্যের হাসপাতালে গিয়ে কোনও সমস্যা ছাড়াই চিকিৎসা পরিষেবা পেয়েছেন। অন্যদিকে, বাংলার স্বাস্থ্যকেন্দ্রগুলিতেও চিকিৎসা পেয়েছেন ভিনরাজ্যের মানুষ। শুভেন্দুর পোস্ট অনুযায়ী, এই সময়ের মধ্যে অন্যান্য রাজ্যের ১,৮৪৯ জন রোগীর চিকিৎসা হয়েছে পশ্চিমবঙ্গে।

স্বাস্থ্য পরিষেবাকে নাগরিকদের মৌলিক অধিকার বলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। জনস্বাস্থ্য পরিকাঠামো আরও শক্তিশালী করা, চিকিৎসার খরচের চাপ সাধারণ মানুষের উপর থেকে কমানো এবং কেউ যাতে পরিষেবা থেকে বাদ না পড়েন, সেই লক্ষ্যেই সরকার কাজ করছে বলে জানিয়েছেন তিনি।

Ayushman Card what are the eligibility criteria for

আরও পড়ুনঃ ১৫ লক্ষ টাকা চাওয়ার অভিযোগ, গ্রেফতারির আশঙ্কায় হাই কোর্টে কীর্তি আজাদ

আয়ুষ্মান ভারতের (Ayushman Bharat) এই সাফল্যের জন্য স্বাস্থ্য দফতরের আধিকারিক ও কর্মীদেরও ধন্যবাদ জানিয়েছেন শুভেন্দু। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী এবং প্রশাসনের সঙ্গে যুক্ত প্রত্যেকের নিরলস কাজের প্রশংসা করে তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।