৩৫ বছরের ক্লাব সরাতে আগে ভাঙা হল তিন মনীষীর মূর্তি! তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর

Published on:

Published on:

Suvendu Adhikari Slams TMC Over Idol Vandalism in East Midnapore
Follow

বাংলা হান্ট ডেস্কঃ পূর্ব মেদিনীপুরে একটি স্থানীয় ক্লাব উচ্ছেদ এবং মনীষীদের মূর্তি ভাঙচুরের অভিযোগ ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। ফেসবুকে ভিডিও পোস্ট করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বিষয়টি নিয়ে সরব হয়েছেন। অভিযোগ, টাকার লোভে ক্লাব উচ্ছেদ করতে গিয়েই ভাঙচুর করা হয়েছে স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের মূর্তি।

কী অভিযোগ শুভেন্দুর (Suvendu Adhikari))

ভিডিও পোস্টে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) লিখেছেন, “টাকা পয়সার গন্ধ পেলে তৃণমূল কংগ্রেসের দিগ্বিদিক জ্ঞান থাকে না, তখন কে মনীষী আর তাঁদের আবার সম্মান! সব চুলোয় যাক, আগে আখের গোছানো তার পরে বাকি সব…” অভিযোগের কেন্দ্রবিন্দু পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ২ ব্লকের গড়বাড়ী ২ গ্রাম পঞ্চায়েত এলাকার পশ্চিম ক্ষিরিশবাড়ী গ্রাম। সেখানে ৩৫ বছরের পুরোনো একটি স্থানীয় ক্লাবকে উচ্ছেদ করে সেই জায়গা একটি ডেকোরেটার্স ব্যবসায়ীর কাছে ভাড়া দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

শুভেন্দুর (Suvendu Adhikari) আরও অভিযোগ, তৃণমূলের অঞ্চল প্রধান প্রদীপ মণ্ডলের নেতৃত্বে অনিমেষ খিলা, দীপক পড়িয়া, ত্রিদিব জানা-সহ বেশ কিছু দুষ্কৃতী দু’দিন আগে রাতের অন্ধকারে ক্লাবের সামনে স্থাপিত মনীষীদের আবক্ষ মূর্তি ভাঙচুর করে। ভাঙা হয় স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম-এর মূর্তি। খবর পেয়ে গ্রামবাসীরা একত্রিত হয়ে তৎক্ষণাৎ প্রতিবাদ জানান। এরপর অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যায় বলে অভিযোগ। ক্লাব কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কাছে অভিযোগ জানালেও এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলেও দাবি করা হয়েছে।

Suvendu Adhikari Slams TMC Over Idol Vandalism in East Midnapore

আরও পড়ুনঃ সুপ্রিম কোর্টে আই-প্যাক মামলায় নতুন মোড়, সময় চেয়ে শুনানি পিছোল ED

শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বক্তব্য, যাঁদের মূর্তি ভাঙা হয়েছে তাঁরা শুধু বাংলার মনীষী নন, গোটা দেশের গর্ব। তাঁদের প্রতি এই আচরণ ঘৃণ্য ও অপমানজনক। তিনি বলেন, এর খেসারত দুষ্কৃতীদের দিতেই হবে। ফেসবুক পোস্টে তিনি আরও অভিযোগ করেন, ভোটের রাজনীতির স্বার্থে বাঙালি অস্মিতার কথা বলা হলেও বাস্তবে টাকার লোভে মনীষীদের অপমান করতেও পিছপা হয় না তৃণমূল কংগ্রেস। তাঁর দাবি, এটাই তাদের (তৃণমূলের) আসল চরিত্র।