Durga Puja 2026 Live Updates

‘এগুলো না করাই ভালো’, পুজোর মধ্যে মমতাকে কেন এমন বললেন শুভেন্দু?

Published on:

Published on:

Suvendu Adhikari Takes a Dig at Mamata Over Kolkata Rally
Follow

বাংলা হান্ট ডেস্কঃ দিল্লির পর এবার কলকাতাতেও কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে মিছিলের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার দেবীপক্ষের তৃতীয়ার দিন দুপুর ২টোয় রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত এই মিছিল হওয়ার কথা। মিছিলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও হাঁটবেন বলে জানা গিয়েছে। এই কর্মসূচি নিয়েই মমতাকে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পাশাপাশি, মিছিল নিয়ে কলকাতা পুলিশকেও বার্তা দিয়েছেন তিনি।

মমতার মিছিল নিয়ে কী বললেন শুভেন্দু (Suvendu Adhikari)?

মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, বয়সে বড় বলেই তিনি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করছেন, এই ধরনের কর্মসূচি না করাই ভালো। রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত কেন মিছিল করা হচ্ছে, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। শুভেন্দু কলকাতা পুলিশকে বলেন, যে জায়গা থেকে মিছিল শুরু হবে, সেখানেই যেন মিছিল শেষ করে দেওয়া হয়। তবে এই মিছিলের অনুমতি নিয়ে শেষ পর্যন্ত পুলিশের কী সিদ্ধান্ত হয়, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

শুধু কলকাতার মিছিল নয়, দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদ কর্মসূচি নিয়েও কটাক্ষ করেন শুভেন্দু (Suvendu Adhikari)। তাঁর অভিযোগ, দিল্লিতে গিয়ে ‘দিমাগী নকশালদের’ সঙ্গে দেশ ভাঙার চক্রান্ত করছেন মমতা।

এছাড়াও তৃণমূল কংগ্রেস তৈরির প্রসঙ্গ টেনে মমতাকে আক্রমণ করেন তিনি। শুভেন্দুর (Suvendu Adhikari) বক্তব্য, সিপিএমের বিরোধিতা করার জন্যই তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল। অথচ এখন সেই মমতা বন্দ্যোপাধ্যায়কেই এম এ বেবির পায়ে পড়তে হচ্ছে বলে কটাক্ষ করেন তিনি।

Suvendu Adhikari makes a major claim regarding Mamata's leg injury in Nandigram in 2021

আরও পড়ুনঃ পাথরের রাজস্ব আদায়ে রেকর্ড বীরভূমে! একদিনেই ৩ কোটি ৪৪ লক্ষ টাকা, জানালেন মুখ্যমন্ত্রী

উল্লেখ্য, তৃণমূলের প্রকাশিত প্রচারপত্রে এই মিছিলকে ‘বিপুল প্রতিবাদ মিছিল’ বলে উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার দুপুর ২টোয় রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত এই কর্মসূচি হওয়ার কথা (Suvendu Adhikari)।