বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘদিন ধরে আইনি জটিলতায় আটকে ছিল উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ (Teacher recruitment)। ২০১৬ সালের প্যানেলে থাকা বহু প্রার্থী এখনও চাকরির অপেক্ষায়। এবার কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে সেই প্রার্থীদের কাউন্সেলিং শুরু করার বিজ্ঞপ্তি প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন (SSC)।
শিক্ষক নিয়োগে (Teacher recruitment) নতুন আপডেট
উচ্চ প্রাথমিক স্তরে সহকারী শিক্ষক নিয়োগের (Teacher recruitment) জন্য কাউন্সেলিংয়ের দিন ঘোষণা করেছে স্কুল সার্ভিস কমিশন। মঙ্গলবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিশন জানিয়েছে, আগামী ২১ জুলাই থেকে কাউন্সেলিং শুরু হবে। কমিশন সূত্রে খবর, সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অফিসেই কাউন্সেলিং হবে। কোন প্রার্থীকে কখন উপস্থিত থাকতে হবে এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
আসলে এই নিয়োগ প্রক্রিয়া বহু বছর ধরে আদালতে মামলার কারণে আটকে ছিল। ২০১৫ সালে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের (Teacher recruitment) পরীক্ষা হয়েছিল। তার পর ২০১৬ সালে প্যানেল প্রকাশ করা হলেও তা নিয়ে আইনি জটিলতা তৈরি হয়। ফলে অনেক যোগ্য প্রার্থীর চাকরি পাওয়া আটকে যায়।
গত ২১ মে কলকাতা হাইকোর্ট ১,২৪১ জন প্রার্থীর কাউন্সেলিং করার নির্দেশ দেয়। সেই নির্দেশের ভিত্তিতেই এবার প্রক্রিয়া (Teacher recruitment) শুরু হচ্ছে। তবে আপাতত ১১৭৭ জন প্রার্থীর কাউন্সেলিং হবে। বাকি ৬৪ জনের কাউন্সেলিং আপাতত স্থগিত রাখা হয়েছে। তাঁদের বিষয়ে পরে আলাদা সিদ্ধান্ত জানানো হতে পারে।

আরও পড়ুনঃ শুধু ধর্ষণ-খুন নয়? বারুইপুর মামলায় সামনে এল আরও বড় সন্দেহ
উল্লেখ্য, এর মধ্যে উচ্চ প্রাথমিকের শূন্যপদে ১০ হাজারেরও বেশি প্রার্থীর নিয়োগ হয়েছে। কিন্তু এখনও কিছু প্রার্থী অপেক্ষায় ছিলেন। এবার হাইকোর্টের নির্দেশ মেনে তাঁদের জন্যও কাউন্সেলিংয়ের রাস্তা খুলে দিল স্কুল সার্ভিস কমিশন। ফলে দীর্ঘদিনের অপেক্ষার পর অনেক চাকরিপ্রার্থীর সামনে নতুন আশার আলো দেখা দিল (Teacher recruitment)।













