ফের রোহিত-বিরাটের যুগলবন্দী! এই দলের বিরুদ্ধে প্রথম ODI সিরিজ খেলবে ভারত, দিনক্ষণ জানাল BCCI

Published on:

Published on:

Team India will play the first ODI series against this team.
Follow

বাংলা হান্ট ডেস্ক: ২০২৬-এর T20 বিশ্বকপের মাঝেই বড় ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড তথা BCCI। মূলত, ২০২৬ সালের IPL-এর পর, ভারতীয় দল (Team India) দেশের মাটিতেই ১ টি টেস্ট এবং ৩ ম্যাচের ODI সিরিজ খেলবে। এই ম্যাচগুলি সম্পন্ন হবে আগামী জুন মাসে। ইতিমধ্যেই BCCI এই সিরিজের সময়সূচি ঘোষণা করেছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই সিরিজে এমন একটি দল খেলবে যার বিরুদ্ধে ভারত এখনও পর্যন্ত একটিও ODI সিরিজ খেলেনি। তাই, এই সিরিজটি ক্রিকেট অনুরাগীদের জন্য যে অত্যন্ত রোমাঞ্চকর হয়ে উঠবে তা আর বলার অপেক্ষা রাখে না।

ভারত (Team India) আফগানিস্তানের সঙ্গে প্রথমবার ODI সিরিজ খেলবে:

জানিয়ে রাখি যে, BCCI ২০২৬ সালে আফগানিস্তানের ভারত সফরের সময়সূচি প্রকাশ করেছে। এই সফরটি ২০২৬ সালের জুনে সম্পন্ন হবে। যেখানে ভারত ও আফগানিস্তানের মধ্যে ১ টি টেস্ট ম্যাচ এবং ৩ টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ সম্পন্ন হবে। এই সফরটি টেস্ট ম্যাচ দিয়ে শুরু হবে। যেটি আগামী ৬ থেকে ১০ জুন নিউ চণ্ডীগড়ে খেলা হবে। এটি এই ২ দলের মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচ হিসেবে বিবেচিত হবে। এর আগে ২০১৮ সালে ভারত এবং আফগানিস্তান একটি টেস্ট ম্যাচ খেলেছিল। যা ছিল আফগানিস্তানেরও প্রথম টেস্ট ম্যাচ ছিল।

 

View this post on Instagram

 

A post shared by Team India (@indiancricketteam)

টেস্ট ম্যাচের পর ODI সিরিজ: এরপর আগালি ১৪ জুন থেকে শুরু হবে ODI সিরিজ। এটি হবে এই ২ দলের মধ্যে প্রথম ODI সিরিজ। অর্থাৎ, এর আগে, ভারত এবং আফগানিস্তান কেবল ICC ইভেন্ট এবং এশিয়া কাপে ODI ফরম্যাটে একে অপরের মুখোমুখি হয়েছিল। এই ম্যাচগুলি ধর্মশালা, লখনউ এবং চেন্নাইতে সম্পন্ন হবে। আফগানিস্তান ক্রিকেটের জন্য এটি একটি বড় সুযোগ। কারণ তারা এবার বিশ্বের শীর্ষস্থানীয় দলগুলির বিরুদ্ধে খেলার সুযোগ পাচ্ছে। এই সিরিজের মাধ্যমে টিম ইন্ডিয়া ২০২৭ সালের ODI বিশ্বকাপের প্রস্তুতিও শুরু করবে।

আরও পড়ুন: টিম ইন্ডিয়ার কোচ হতে চলেছেন জাহির খান? প্রস্তুতি শুরু করল BCCI

ভারত-আফগানিস্তান সিরিজের সময়সূচি:
একমাত্র টেস্ট: ৬ জুন থেকে ১০ জুন, ২০২৬; চণ্ডীগড়
প্রথম ODI: ১৪ জুন, ২০২৬; ধর্মশালা
দ্বিতীয় ODI: ১৭ জুন, ২০২৬; লখনউ
তৃতীয় ODI: ২০ জুন, ২০২৬; চেন্নাই

আরও পড়ুন: সঞ্জুর হাত ধরেই T20 বিশ্বকাপের সেমিফাইনালে ভারত! দুর্ধর্ষ ইনিংসের মাধ্যমে গড়লেন দুর্দান্ত রেকর্ড

রোহিত এবং বিরাট খেলবেন: আফগানিস্তানের বিরুদ্ধে এই ODI সিরিজে ভারতীয় দলের ২ কিংবদন্তি খেলোয়াড় রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে আবারও খেলতে দেখা যাবে। তবে, BCCI এখনও দল ঘোষণা করেনি। ২০২৬ সালের IPL-এর পরে দল নির্বাচনের সম্ভাবনা রয়েছে।