TET নিয়ে বড় স্বস্তির ইঙ্গিত! ২০১০-এর আগে নিয়োগ শিক্ষকদের জন্য বড় সিদ্ধান্ত

Published on:

Published on:

TET Relief for Pre-2010 Teachers
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বহু বছর ধরে স্কুলে শিক্ষকতা করছেন, কিন্তু TET পাশ করা হয়নি এমন শিক্ষকদের জন্য বড় খবর। ২০১০ সালের আগে চাকরিতে যোগ দেওয়া শিক্ষকদের TET থেকে স্থায়ী ছাড় দেওয়ার দাবি তুলেছে তামিলনাড়ু সরকার। এই নিয়ে ২৫ অগস্ট বিধানসভায় সর্বসম্মত প্রস্তাবও পাশ হয়েছে। এখন কেন্দ্রের অনুমোদনের অপেক্ষা।

২০১০-এর আগে নিয়োগ শিক্ষকদের TET থেকে ছাড়ের দাবি

তামিলনাড়ু সরকারের প্রস্তাব অনুযায়ী, ২৩ অগস্ট ২০১০-এর আগে শিক্ষক হিসেবে চাকরিতে যোগ দেওয়া শিক্ষকদের TET থেকে স্থায়ীভাবে ছাড় দিতে হবে। রাজ্যের হিসাব অনুযায়ী, প্রায় ৩ লক্ষ ২৮ হাজার শিক্ষক এই নিয়মের কারণে সমস্যায় পড়েছেন। সরকারের যুক্তি, এই শিক্ষকরা অনেক বছর ধরে স্কুলে পড়াচ্ছেন। তাই তাঁদের অভিজ্ঞতা এবং এতদিনের কাজকে গুরুত্ব দেওয়া দরকার। সেই কারণেই TET থেকে স্থায়ী ছাড়ের দাবি জানানো হয়েছে।

বিষয়টি গুরুত্বপূর্ণ কারণ RTE Act 2009 অনুযায়ী, ২০১৫ সালের এপ্রিল থেকে শিক্ষকদের TET পাশ করা বাধ্যতামূলক হয়। এই নিয়মের ভিত্তিতেই সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশে কর্মরত কিন্তু TET পাশ করেননি এমন শিক্ষকদের নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা পাশ করতে বলা হয়েছিল। পরে রিভিউ পিটিশনের মাধ্যমে সেই সময়সীমা বাড়ানো হয়েছে। তামিলনাড়ু কেন্দ্রের কাছে জানিয়েছে, ২০১০-এর আগে নিয়োগ পাওয়া শিক্ষকদের TET থেকে স্থায়ী বা পার্মানেন্ট ছাড় দিতে হবে। তাঁদের দীর্ঘদিনের অভিজ্ঞতাকেও জাতীয় স্তরে স্বীকৃতি দিতে হবে। এই ছাড় যেন কোনওভাবেই সাময়িক না হয়, সেটিও চাওয়া হয়েছে।

তবে তামিলনাড়ুতে নতুন TET পরীক্ষা বন্ধ হচ্ছে না। আসন্ন TET পরীক্ষা আগের নিয়মেই হবে। এই প্রস্তাব শুধুমাত্র ২০১০-এর আগে নিয়োগ পাওয়া বহু বছর ধরে কর্মরত শিক্ষকদের জন্য। এখন কেন্দ্রের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে তামিলনাড়ু। কেন্দ্র এই প্রস্তাব মেনে নিলে লক্ষাধিক শিক্ষক TET-এর বাধ্যবাধকতা থেকে স্থায়ী ছাড় পেতে পারেন। একই সঙ্গে অন্য রাজ্যের জন্যও একটি নজির তৈরি হতে পারে।

State government begins preparations for special TET for working teachers

আরও পড়ুনঃ ১ সেপ্টেম্বর থেকেই বদলে যাচ্ছে কলকাতার পার্কিং! আসছে নতুন অ্যাপ

পশ্চিমবঙ্গ সরকার এখনও এই ধরনের কোনও প্রস্তাব কেন্দ্রের কাছে পাঠায়নি। তবে তামিলনাড়ুর দাবি কেন্দ্র মেনে নিলে পশ্চিমবঙ্গের TET না-পাশ করা কর্মরত শিক্ষকরাও ভবিষ্যতে একই ধরনের ছাড়ের আশা করতে পারেন।