বাংলা হান্ট ডেস্ক: যুগের সঙ্গে তাল মিলিয়ে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বিমানযাত্রীর সংখ্যা। শুধু তাই নয়, টিকিট বুকিংয়ের ক্ষেত্রে অনেকেই ভাড়ার দিকে মনোযোগ দেওয়ার পাশাপাশি তাঁরা যে বিমান সংস্থার (Airlines) মাধ্যমে সফর করতে চান সেখানে কী কী সুবিধা এবং স্বাচ্ছন্দ্য রয়েছে সেদিকেও খেয়াল রাখেন। এই আবহে সম্প্রতি বিশ্বের সেরা বিমান সংস্থাগুলির একটি তালিকা প্রকাশিত হয়েছে। যেটি ইতিমধ্যেই উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। মূলত, স্কাইট্র্যাক্স (Skytrax)-এর ২০২৬ সালের র্যাঙ্কিং প্রকাশিত হয়েছে। যেখানে যাত্রীদের (Passenger) অভিজ্ঞতার ভিত্তিতে বিভিন্ন দেশের বিমান সংস্থাগুলিকে স্থান দেওয়া হয়েছে। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।
সামনে এল বিশ্বের শ্রেষ্ঠ ২০ টি এয়ারলাইন্সের (Airlines) তালিকা!
প্রথম স্থানে কে: জানিয়ে রাখি যে, এই তালিকায় একদম শীর্ষে রয়েছে সিঙ্গাপুর এয়ারলাইন্স। পাশাপাশি, দ্বিতীয় স্থানে রয়েছে কাতার এয়ারওয়েজ। তৃতীয় স্থানে আছে ক্যাথে প্যাসিফিক। এএনএ অল নিপ্পন এয়ারওয়েজ রয়েছে চতুর্থ স্থানে। এছাড়াও, পঞ্চম স্থানে রয়েছে তুর্কি এয়ারলাইন্স। এদিকে, ষষ্ঠ স্থানে রয়েছে এমিরেটস।
এরপরে সপ্তম স্থানে রয়েছে এয়ার ফ্রান্স। অষ্টম স্থানে রয়েছে হাইনান এয়ারলাইন্স। পাশাপাশি, নবম স্থানে রয়েছে জাপান এয়ারলাইন্স এবং দশম স্থানে রয়েছে কোরিয়ান এয়ার।

শীর্ষ ২০-তে কারা রয়েছে: স্কাইট্র্যাক্স-এর ২০২৬ সালের তালিকায় ইভা এয়ার ১১তম স্থানে রয়েছে। এরপরে ১২ তম স্থানে রয়েছে কোয়ান্টাস এয়ারওয়েজ। ১৩ তম স্থানে স্টারলাক্স এয়ারলাইন্স। ১৪ তম স্থানে আছে লুফথানসা।
এরপরে ১৫ তম স্থানে রয়েছে সৌদি আরবিয়ান এয়ারলাইন্স, ১৫তম স্থানে।
আরও পড়ুন: উদ্ভাবন ও সৃজনশীল উৎকর্ষের অনবদ্য উদযাপন! মহাসমারোহে সম্পন্ন হল ডিজাইন কনক্লেভ 2K26
এরপর ১৬ নম্বরে রয়েছে আইবেরিয়া। ১৭ নম্বরে আছে এয়ার কানাডা।১৮ নম্বরে আছে ভার্জিন আটলান্টিক।
১৯ নম্বরে আছে সুইস ইন্টারন্যাশনাল এয়ার লাইন্স ও ২০ নম্বরে আছে থাই এয়ারওয়েজ।
আরও পড়ুন: রাস্তায় গবাদি পশু ছেড়ে রাখলেই এবার মালিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা! MoRTH জারি করল সার্কুলার
তালিকাটি কীভাবে তৈরি করা হয়: ২০২৬ সালের স্কাইট্র্যাক্স ওয়ার্ল্ড এয়ারলাইন অ্যাওয়ার্ডস তালিকাটি যাত্রীদের অভিজ্ঞতা এবং মতামতের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এতে ২ কোটি ৪৮ লক্ষেরও বেশি যাত্রীর সমীক্ষা অন্তর্ভুক্ত ছিল। যার মধ্যে ১০০ টিরও বেশি দেশ এবং ৩০০ টিরও বেশি এয়ারলাইন্সে ভ্রমণকারীদের মতামতও ছিল। ২০২৫ সাল থেকে ২০২৬ সালের অগাস্ট মাস পর্যন্ত যাত্রীদের অভিজ্ঞতার ভিত্তিতে এই তালিকাটি প্রস্তুত করা হয়েছে।













