পালবাদলের পর বড় উপহার পেল বঙ্গ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে যোগ দিবসের মূল অনুষ্ঠান হবে কলকাতায়

Published on:

Published on:

The main event of‌ International Yoga Day 2026 will be held in Kolkata
Follow

বাংলা হান্ট ডেস্ক: রাজনৈতিক পালাবদলের আবহের মধ্যেই বড়সড় উপহার পেল কলকাতা তথা পশ্চিমবঙ্গ। আগামী আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day 2026) কেন্দ্রীয় অনুষ্ঠান আয়োজনের হবে এবার কলকাতায়। কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রকের ঘোষণা অনুযায়ী, ২১ জুনের মূল কর্মসূচিতে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও (Narendra Modi)।

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে যোগ দিবসের (International Yoga Day 2026) মূল অনুষ্ঠান হবে কলকাতায়:

শহরের রেড রোড এবং তার সংলগ্ন বিস্তীর্ণ এলাকাজুড়ে আয়োজন হতে পারে এই মেগা ইভেন্টের। কয়েক লক্ষ মানুষের সমাগমের সম্ভাবনা মাথায় রেখে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে প্রশাসন। ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানান কেন্দ্রীয় আয়ুষ প্রতিমন্ত্রী প্রতাপরাও যাদব। আন্তর্জাতিক যোগ দিবসের ২৫ দিনের কাউন্টডাউন সূচনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ভারতের সংস্কৃতি ও আধ্যাত্মিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ ধারক হিসেবেই কলকাতাকে বেছে নেওয়া হয়েছে এবারের মূল অনুষ্ঠানের জন্য।

২০২৬ সালের যোগ দিবসের থিম রাখা হয়েছে ‘সুস্থ বার্ধক্যের জন্য যোগ’। প্রতাপরাও যাদব বলেন, “বয়স বাড়ার সঙ্গে শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে যোগচর্চার গুরুত্ব ক্রমশ বাড়ছে। যোগ শুধুমাত্র শরীরচর্চা নয়, এটি ভারতের প্রাচীন জ্ঞানভাণ্ডারের অংশ এবং প্রতিরোধমূলক স্বাস্থ্যব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান।”

তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আয়ুষ মন্ত্রক দেশের প্রতিটি স্তরে যোগচর্চাকে পৌঁছে দিতে ধারাবাহিক উদ্যোগ নিচ্ছে। গ্রামাঞ্চল থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস— সর্বত্র যোগকে জনপ্রিয় করে তোলার লক্ষ্যেই কাজ চলছে।
কলকাতায় আন্তর্জাতিক যোগ দিবসের প্রধান অনুষ্ঠান হওয়ার খবর সামনে আসতেই শহরের যোগমহলে উৎসাহের পারদ চড়েছে। কয়েকদিন আগেই নবান্নে যোগবিশেষজ্ঞদের নিয়ে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই তিনি এই আয়োজনের সম্ভাবনার ইঙ্গিত দিয়েছিলেন বলে সূত্রের খবর।

ক্রীড়াভারতীর প্রদেশ সম্পাদক বিভাস মজুমদার বলেন, “আমরা অনেক আগে থেকেই কলকাতায় মূল অনুষ্ঠান করতে চেয়েছিলাম। কিন্তু রাজনৈতিক পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি। এবার সেই সুযোগ এসেছে।” এদিন ‘যোগ সঙ্গম পোর্টাল’-এর নতুন সংস্করণ চালু করা হয়। এর মাধ্যমে অনলাইনে নথিভুক্তিকরণ আরও সহজ হবে বলে দাবি কেন্দ্রের। পাশাপাশি উদ্বোধন করা হয়েছে ‘যোগ পার্ক পোর্টাল’-এরও। বিভিন্ন রাজ্য ও শিক্ষা প্রতিষ্ঠানে নির্দিষ্ট যোগচর্চার পরিকাঠামো গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

The main event of‌ International Yoga Day 2026 will be held in Kolkata.

আরও পড়ুন : ইদের দিনেই সোনার দামে বড়সড় বদল, ২২ ও ২৪ ক্যারেটের লেটেস্ট রেট জানুন

‘যোগ ৩৬৫ অভিযান’-এর আওতায় ১০০ দিনের বিনামূল্যের প্রশিক্ষণ কর্মসূচিতে ইতিমধ্যেই দুলক্ষেরও বেশি মানুষ অংশগ্রহণ করেছেন বলে জানানো হয়েছে। প্রশিক্ষণ সম্পূর্ণ করা অংশগ্রহণকারীদের দেওয়া হয়েছে ‘যোগ মিত্র’ শংসাপত্র। এদিকে কলকাতায় এই আয়োজন ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা। আগামী ২১ জুন শুধু যোগ দিবস নয়, সকলের নজর থাকবে কলকাতার দিকেও।