বাংলা হান্ট ডেস্ক: রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL তার গ্রাহকদের জন্য সাম্প্রতিক সময়ে একের পর এক দুর্ধর্ষ রিচার্জ প্ল্যান সামনে আনছে। যার ফলে প্রত্যক্ষভাবে লাভবান হচ্ছেন গ্রাহকরা। ঠিক এই আবহেই এবার একটি বড় আপডেট সামনে এসেছে। মূলত, এবার এই সংস্থাটি একটি পোঙ্গল অফার নিয়ে এসেছে। যেটি ইতিমধ্যেই উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। এটি আসলে একটি ব্রডব্যান্ড প্ল্যান। যেখানে ৭৯৯ টাকায় ১ মাসের জন্য ২০০ এমবিপিএস গতিতে ৫,০০০ জিবি ডেটা পাওয়া যাবে। এদিকে, BSNL-এর এই প্ল্যান অবশ্যই জিও-এয়ারটেলের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে। তবে, এক্ষেত্রে শর্ত রয়েছে। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।
দুর্ধর্ষ প্ল্যান BSNL-এর:
কী শর্ত: এক বছর আগে পেমেন্ট করলেই ৭৯৯ টাকায় পাওয়া যাবে: জানিয়ে রাখি যে, BSNL-এর এই অফারটি গত ১৪ জানুয়ারি থেকে শুরু হয়েছে এবং আগামী ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত চলবে। সংস্থাটি BSNL সুপারস্টার প্রিমিয়াম ওয়াইফাই প্ল্যানে ২০ শতাংশ ছাড় দিচ্ছে। এর অর্থ হল ৭৯৯ টাকার দাম শুধুমাত্র তখনই প্রযোজ্য হবে যখন গ্রাহক ১২ মাসের (অর্থাৎ, ১ বছরের) জন্য অর্থ প্রদান করেন। অন্যথায়, প্ল্যানের খরচ প্রতি মাসে হবে ৯৯৯ টাকা। সহজভাবে বলতে গেলে, BSNL-এর এই ব্রডব্যান্ড প্ল্যানটি ৯৯৯ টাকার। কিন্তু, ১ বছরের জন্য অগ্রিম পেমেন্ট করে, আপনি ৭৯৯ টাকায় এই রিচার্জটি পেতে পারেন।

তবে, আপনি যদি BSNL-এর নতুন গ্রাহক হতে চান সেক্ষেত্রে প্রথমে আপনার এলাকায় BSNL ব্রডব্যান্ডের উপলব্ধতা পরীক্ষা করে দেখুন। এছাড়াও, আপনার এলাকার নেটওয়ার্ক সংযোগ কেমন তা জেনে নিন। যদি আশেপাশের কারোর BSNL ব্রডব্যান্ড থাকে, তাহলে আপনি তাঁদের কাছ থেকে স্পিড এবং নেটওয়ার্ক সংযোগ সম্পর্কেও তথ্য পেতে পারেন।
আরও পড়ুন: ৯৬২ শতাংশ রিটার্ন দেওয়া রেলের এই কোম্পানি পেল ৮৮ কোটির অর্ডার! বিনিয়োগকারীদের নজরে শেয়ার
BSNL পোঙ্গল অফারের সুবিধা: এই প্ল্যানে ব্যবহারকারীরা ৫,০০০ জিবি ডেটা পাবেন। এই ডেটা ২০০ এমবিপিএস পর্যন্ত গতিতে ব্যবহার করা যাবে। হাই-স্পিড ডেটার পাশাপাশি, এই প্ল্যানে Sony LIV-এর মতো বিভিন্ন OTT প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশনও পাবেন। যাঁদের বাড়িতে ক্রমাগত WI-FI প্রয়োজন তাঁদের জন্য এই অফারটি খুবই কার্যকর হতে পারে। তাঁর একসঙ্গে ১২ মাসের রিচার্জ করে অর্থ সাশ্রয় করতে পারেন।
আরও পড়ুন: ছুটবে ঘণ্টায় ৩৫০ কিমি বেগে! কবে আসতে চলেছে বন্দে ভারত ৪.০? রাখঢাক না রেখে জানিয়ে দিল রেল
জিও এবং এয়ারটেলের অফার: BSNL-এর পোঙ্গল অফারের সঙ্গে জিও এবং এয়ারটেলের ব্রডব্যান্ড প্ল্যানের তুলনা করলে, জিওর এই দামের কাছাকাছি একটি প্ল্যান রয়েছে। যার দাম ৬৯৯ টাকা। যেখানে কোম্পানিটি ৩০ দিনের জন্য ১০০ এমবিপিএস গতিতে আনলিমিটেড ইন্টারনেট উপলব্ধ করে। অন্যদিকে, এয়ারটেলের ৭৯৯ টাকার একটি প্ল্যান রয়েছে। যা ১০০ এমবিপিএস গতি এবং গুগল ওয়ান সাবস্ক্রিপশন সহ উপলব্ধ হয়।












