৫ বছরে মিলেছে ১,৩৪১ শতাংশের রিটার্ন! এই ডিফেন্স কোম্পানি পেল নবরত্ন স্ট্যাটাস

Published on:

Published on:

This company given a return of 1,341 percent in share market in 5 years.
Follow

বাংলা হান্ট ডেস্ক: শেয়ার বাজারে (Share Market) বিনিয়োগকারীদের জন্য এবার একটি বড় আপডেট সামনে এসেছে। মূলত, গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড নবরত্ন কোম্পানির মর্যাদা পেয়েছে। অর্থ মন্ত্রকের অধীনস্থ ডিপার্টমেন্ট অফ পাবলিক এন্টারপ্রাইজেস এই মর্যাদা প্রদান করেছে। স্টক এক্সচেঞ্জগুলিকে দেওয়া তথ্য অনুযায়ী, কোম্পানিটি ২০২৬ সালের ১৯ জুন এই মর্যাদা লাভ করে। জানিয়ে রাখি যে, নবরত্ন মর্যাদা পাওয়ার পর পাবলিক সেক্টরের সংস্থাগুলি স্বাধীনভাবে আর্থিক সিদ্ধান্ত নিতে পারে।

শেয়ার বাজারে (Share Market) এই কোম্পানিটি কেমন পারফরম্যান্স প্রদর্শন করেছে:

গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স-এর ২০২৬ অর্থবর্ষে রেভিনিউ ছিল ৭,০০২ কোটি টাকা। এদিকে, ২০২২ অর্থবর্ষে কোম্পানিটির রেভিনিউ ছিল ১,৭৫৪ কোটি টাকা। সংস্থাটির মুনাফা (কর পরবর্তী) ১৯০ কোটি টাকা থেকে বেড়ে ৭৪৮ কোটি টাকা হয়েছে।

This company given a return of 1,341 percent in share market in 5 years.

এদিকে, সংস্থাটি ২০২৬ অর্থবর্ষে ৮ টি যুদ্ধজাহাজ সরবরাহ করেছে। সামগ্রিকভাবে, এখনও পর্যন্ত এই সংস্থা ৮০০টিরও বেশি মেরিন প্ল্যাটফর্ম নির্মাণ করেছে। এছাড়াও, এটি ভারতীয় নৌবাহিনীকে ১১৮ টি যুদ্ধজাহাজ সরবরাহ করেছে। এছাড়াও, সংস্থাটি এক জার্মান গ্রাহকের জন্য ১২ টি মাল্টি পারপাস ভেসেলস নির্মাণ করছে।

আরও পড়ুন: বড় ধামাকা PNB-র! লঞ্চ হল নতুন ক্রেডিট কার্ড, মিলবে, একগুচ্ছ সুবিধা, জানুন এখনই

সংস্থাটির শেয়ারের অবস্থা: শুক্রবার, গার্ডেন রিচ শিপবিল্ডার্সের শেয়ার BSE-তে ০.৯৬ শতাংশ কমে ২৭৯৭.৩০ টাকায় বন্ধ হয়েছে। চলতি বছরে সংস্থাটির শেয়ার প্রায় ১৪ শতাংশ বেড়েছে। তবে, গত এক বছরে শেয়ারটি ১০ শতাংশ কমেছে। সংস্থাটির ৫২-সপ্তাহের সর্বোচ্চ দর ৩,৫৩৫ টাকা এবং ৫২-সপ্তাহের সর্বনিম্ন দর ১,৯৬৫ টাকা। উল্লেখ্য যে, গার্ডেন রিচ শিপবিল্ডার্স লিমিটেডের শেয়ারের দাম ২ বছরে ৫৭ শতাংশ বেড়েছে। অন্যদিকে, এই শেয়ার ৩ বছরে ৩৬৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এছাড়াও, গার্ডেন রিচ শিপবিল্ডার্সের শেয়ারের দাম ৫ বছরে ১,৩৪১ শতাংশ বেড়েছে। এদিকে, গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের মার্কেট ক্যাপ ৩২,০৪৩ কোটি টাকা।

আরও পড়ুন: শুধু পেট্রোলেই নয়! এবার রান্নাঘরেও ব্যবহার হবে ইথানল, সামনে এল বড় পরিকল্পনা

কোম্পানিটি ধারাবাহিকভাবে ডিভিডেন্ড প্রদান করে আসছে: চলতি বছরের ফেব্রুয়ারিতে কোম্পানিটি ৭.১৫ টাকার ডিভিডেন্ড দিয়েছে। ২০২৫ সালে গার্ডেন রিচ শিপবিল্ডার্স লিমিটেড ৩ বার ডিভিডেন্ড প্রদান করেছিল। সেই সময়ে সংস্থাটি ৩ বার শেয়ার প্রতি ১৯ টাকা ডিভিডেন্ড দিয়েছিল।

সতর্কীকরণ: শেয়ার বাজারে বিনিয়োগের বিষয়টি অত্যন্ত ঝুঁকির। তাই, বিনিয়োগের আগে অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ গ্রহণ করুন।