6,500mah ব্যাটারি, 50MP-র ৩ টি ক্যামেরা! ১১,০০০ টাকা সস্তায় পাওয়া যাচ্ছে Vivo-র এই দুর্ধর্ষ স্মার্টফোন

Published on:

Published on:

This rugged smartphone from Vivo is available for a cheap price of Rs. 11,000.
Follow

বাংলা হান্ট ডেস্ক: আপনি যদি এখন একটি দুরন্ত স্মার্টফোন কেনার পরিকল্পনা করে থাকেন সেক্ষেত্রে এই প্রতিবেদনটি নিঃসন্দেহে আপনার জন্য গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত হবে। মূলত, এই মুহূর্তে ভিভো ভি৭০ এলিট (Vivo V70 Elite) ফোনটি দারুণ ছাড়ে কেনার সুযোগ রয়েছে! ফোনটিতে (Smartphone) রয়েছে ৫০-মেগাপিক্সেল ক্যামেরা (Camera) এবং একটি বিশাল ৬৫০০ এমএএইচ ব্যাটারি। ছাড় এবং ব্যাঙ্ক অফার সহকারে স্মার্টফোনটি এখন ১১,০০০ টাকা কমে পাওয়া যাচ্ছে। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

১১,০০০ টাকা সস্তায় পাওয়া যাচ্ছে Vivo-র এই দুর্ধর্ষ স্মার্টফোন:

ভিভো ভি৭০ এলিট-এ ছাড়ের অফার: কম দামে ভিভো ভি৭০ এলিট কেনার এটি একটি দারুণ সুযোগ। ফোনটি ভিভোর ওয়েবসাইটে উল্লেখযোগ্য ছাড়সহ লিস্ট করা হয়েছে। ফোনটির এমআরপি হল ৭৯,৯৯৯ টাকা। তবে, ভিভো এটি ১৬ শতাংশ ছাড়ে লিস্ট করছে। যার ফলে ফোনটির দাম কমে ৬৬,৯৯৯ হয়েছে। এর পাশাপাশি, সংস্থাটি কিছু আকর্ষণীয় অফার প্রদান করছে। যার মাধ্যমে লিস্টেড প্রাইসের চেয়ে স্মার্টফোনটির মূল্য উল্লেখযোগ্যভাবে কমেছে।

This rugged smartphone from Vivo is available for a cheap price of Rs. 11,000.

ভিভো ভি৭০ এলিট ব্যাঙ্ক অফার ডিসকাউন্ট: ব্যাঙ্ক অফার ব্যবহার করে ভিভো ভি৭০ এলিট কিনলে এর দাম আরও কম হবে। এইচডিএফসি, এসবিআই, এবং অ্যাক্সিস ব্যাঙ্কের মতো নির্দিষ্ট কিছু ব্যাঙ্ক থেকে ইএমআই-এর মাধ্যমে ফোনটি কিনলে আপনি ৫,০০০ টাকার তাৎক্ষণিক ছাড় পাবেন। এছাড়াও, যদি আপনি আপনার পুরোনো ফোনের সঙ্গে নতুন ফোনটি এক্সচেঞ্জ করেন, তাহলে আপনি ৫,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাসও পাবেন। অর্থাৎ, আপনি ফোনটি ১০,০০০ টাকা কমে পেতে পারেন। এখানেই শেষ নয়। শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ছাড়েরও ব্যবস্থা রয়েছে। কোম্পানিটি স্টুডেন্ট অফারের অধীনে অতিরিক্ত ১০০০ টাকা ছাড় দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে। যার ফলে সামগ্রিকভাবে এই স্মার্টফোনটি ১১,০০০ টাকা কমে কেনা যাবে।

আরও পড়ুন: ভারতে এবার ১,৮০০ কিমি দীর্ঘ নতুন LPG পাইপলাইন! কোন কোন রাজ্যের ওপর দিয়ে যাবে?

ভিভো ভি৭০ এলিট-এর স্পেসিফিকেশন: ভিভো ভি৭০ এলিট-এ রয়েছে একটি ৬.৫৯-ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। ফোনটিতে আছে ১২০ হার্জ রিফ্রেশ রেট, ৪৫৯ পিপিআই পিক্সেল ডেনসিটি এবং সর্বোচ্চ ৫০০০ নিটস লোকাল পিক ব্রাইটনেস। এছাড়াও, স্মার্টফোনটিতে রয়েছে একটি ৬,৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি যা ৯০ ওয়াট ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই ফোনটিতে স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ চিপসেট রয়েছে।

আরও পড়ুন: ভারতের শেয়ার বাজারে ফের বিদেশি বিনিয়োগের জোয়ার! এক মাসেই এল ২৩,৫৪৪ কোটি

ক্যামেরা সেটআপের দিক থেকে, এই স্মার্টফোনের পেছনে রয়েছে একটি ৫০-মেগাপিক্সেল ZEISS প্রাইমারি ক্যামেরা, একটি ৫০-মেগাপিক্সেলের ZEISS সুপার টেলিফটো ক্যামেরা এবং একটি ৮-মেগাপিক্সেলের ZEISS আলট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য রয়েছে একটি ৫০-মেগাপিক্সেলের ZEISS ফ্রন্ট ক্যামেরা। ধুলো এবং জলরোধী ক্ষমতার জন্য এতে IP68 এবং IP69 রেটিং রয়েছে।