Skip to content
Bangla Hunt
3
  • টেক নিউজ
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • রাজনীতি
  • রাশিফল
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলা
  • বিনোদন
  • টেক নিউজ
  • চাকরির খবর
  • টাকা পয়সা
  • ভাইরাল
  • আবহাওয়া
  • রাশিফল
  • লাইফস্টাইল
  • অন্যান্য

  • অপারেশন বেঙ্গল
  • দিদিগিরি
  • প্রিমিয়াম
  • ব্র্যান্ড ষ্টুডিও
  • বোধন
  • সোশ্যাল সামিট
  • বাংলাহান্ট স্পোর্টস ক্লাব

Home - পশ্চিমবঙ্গ - কয়েকশো কোটির ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! ED-র বিরুদ্ধে হাইকোর্টে কালীঘাট তৃণমূল, শুনানিতে উঠল বড় প্রশ্ন

কয়েকশো কোটির ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! ED-র বিরুদ্ধে হাইকোর্টে কালীঘাট তৃণমূল, শুনানিতে উঠল বড় প্রশ্ন

Sneha Paul

Published on: July 13, 2026

Sneha Paul

Published on: July 13, 2026

TMC bank account freeze case hearing in Calcutta High Court ED raises big question
Google News
Follow

বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের (TMC) ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ নিয়ে টানাপড়েন এখনও চলছে। এবার এই সংক্রান্ত মামলাতেই নয়া মোড়। মূল বিতর্কের পাশাপাশি কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) এবার আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে এল।

KPS Admission 2026
SNU Admission 2026

ইডির বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল | (Calcutta High Court)

রাজ্য পুলিশ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিলে এই নিয়ে হাইকোর্টে মামলা হয়। সম্প্রতি বিচারপতি সৌগত ভট্টাচার্য সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলি পরিচালনার জন্য একজন স্পেশ্যাল অফিসার নিয়োগ করেন। তবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডি তৃণমূলের বেশ কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করলে এই মামলায় নতুন মোড় আসে। কেন্দ্রীয় এজেন্সির সেই পদক্ষেপকে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয় কালীঘাট তৃণমূল।

আরও পড়ুনঃ পেট্রোল-ডিজেলের দামে বড় আপডেট! বিশ্ববাজারে তেলের দামের প্রভাব পড়ল কি দেশে

এবার কালীঘাট তৃণমূলের তরফে ডেরেক ও’ব্রায়েন ও দোলা সেন যে মামলা করেছেন, তা করার আইনি অধিকার তাঁদের আছে কিনা সেই নিয়ে প্রশ্ন তুলেছে ইডি। মামলার শুনানির সময় উচ্চ আদালতের বিচারপতি কৃষ্ণা রাও-ও এই বিষয়ে জানতে চান।

আদালত জিজ্ঞেস করে, তৃণমূলের তরফে দোলার মামলা দায়ের করার বৈধ আইনি ক্ষমতা আছে কিনা তা স্পষ্ট করা দরকার। জবাবে আইনজীবী কিশোর দত্ত বলেন, তৃণমূলের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন দোলা। সেই জন্য দলের হয়ে মামলা দায়ের করার ক্ষেত্রে তাঁর ভূমিকা নিয়ে কোনও রকম অসঙ্গতি নেই।

Calcutta High Court

এদিকে সম্প্রতি তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ সংক্রান্ত মামলায় অন্তর্বর্তী নির্দেশ দেন হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। অ্যাকাউন্টগুলি পরিচালনার জন্য একজন স্পেশ্যাল অফিসার নিয়োগের পাশাপাশি তিনি জানান, প্রয়োজনে স্পেশ্যাল অফিসার তথা অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদারের মাধ্যমে ফ্রিজ হওয়া অ্যাকাউন্টগুলির টাকা তুলতে পারবে কালীঘাট তৃণমূল। আইনি খরচ পাওয়ার ক্ষেত্রেও কোনও বাধা নেই।

হাইকোর্ট জানিয়েছিল, আগামী ৩০ সেপ্টেম্বর অবধি ফ্রিজ হওয়া তিন ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিচালনা করবেন স্পেশ্যাল অফিসার। মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা ছিল আগামী ২১ সেপ্টেম্বর। এর আগেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ সংক্রান্ত মামলায় চলে এল নতুন মোড়।

Related Stories

View All
south bengal weather(253)

শনিবার ফের ঝড়-বৃষ্টি! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৬ জেলায় হলুদ সতর্কতা

ভুল ব্যবহার করে এই তারকার ক্ষতি করছেন গৌতম গম্ভীর! চিন্তায় BCCI

Congress Leader Ashok Bhattacharya

‘বহুদলীয় গণতান্ত্রিক কাঠামোকে নষ্ট করার ব্যবস্থা করেছে বিজেপি!’ বিস্ফোরক কং নেতা অশোক ভট্টাচার্য

Mamata Banerjee

‘যোগীর থেকেও বেশি অত্যাচারী, মেয়েদের কোনো নিরাপত্তা নেই!’ বিস্ফোরক অভিযোগ মমতার

Breaking News

View All
Ajker rashifal todays horoscope 19 September 2026.

আজকের রাশিফল ১৯ সেপ্টেম্বর, বড়সড় সুসংবাদ পাবে এই ছয় রাশি

September 19, 2026

উত্তরবঙ্গের জন্য পুজো স্পেশ্যাল ট্রেন, কবে কবে ছাড়বে, দেখুন টাইম টেবিল

September 19, 2026

হার্দিক পান্ডিয়াকে নিয়ে সন্তুষ্ট নন কোচ গৌতম গম্ভীর! ভারতীয় দলে ফেরার জন্য দিলেন কঠিন শর্ত

September 18, 2026
Special event on World Patient Safety Day at Desun Hospital.

রোগীদের সুষ্ঠু পরিষেবাই মূল লক্ষ্য! বিশ্ব রোগী সুরক্ষা দিবসে বিশেষ অনুষ্ঠান ডিসান হাসপাতালে

September 18, 2026
No worries about price! Customers rush to buy iPhone 18 Pro series.

দামে নেই চিন্তা! iPhone 18 Pro সিরিজ কিনতে তুমুল ভিড় গ্রাহকদের, বাদ নেই তারকারাও

September 18, 2026

“কেউ ঢিল ছুঁড়লে…..”, ঐতিহাসিক শতরান করার পর অভিষেককে গুরুত্বপূর্ণ পরামর্শ যুবরাজের

September 18, 2026

বাংলা খবর মানেই বাংলা হান্ট!

+91 8910175874

banglahunt@gmail.com

Stay Connected

About Us

Contact Us

Advertise With Us

Privacy Policy

Terms & Conditions

Ethics Policy

Fact Checking

Correction Policy

Editorial Team

Copyright © 2025 Banglahunt Digital Media
News
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • আবহাওয়া
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • চাকরির খবর
  • টাকা পয়সা
  • টেক নিউজ
  • বিনোদন
  • ভাইরাল
  • রাশিফল
  • লাইফস্টাইল
  • অন্যান্য