দার্জিলিং-কালিম্পংয়ের ভিড় এড়িয়ে এবার ঘুরে আসুন কালিজ ভ্যালি, মুগ্ধ হবেন নিশ্চিত

Published on:

Published on:

Travel budget-friendly offbeat travel Kalij Valley
Follow

বাংলা হান্ট ডেস্ক: শহরের কোলাহল ছেড়ে আপনিও কি প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার জন্য কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন। তাহলে যেতে পারেন উত্তরবঙ্গের কাছে অবস্থিত এই স্বল্প পরিচিত গ্রামে (Travel)।

অল্প খরচে অফবিট ভ্রমণ, গন্তব্য কালিজ ভ্যালি (Travel)

আপনিও কি অফ বিটে ঘুরতে ভালোবাসেন। তাহলে আজকের প্রতিবেদন আপনার জন্য। কারণ, আজকে আপনাদের সঙ্গে এমন একটি জায়গার কথা শেয়ার করব যেখানে গেলে আপনি প্রাণ ভরে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন। জায়গাটি হল উত্তরবঙ্গের কাছে অবস্থিত এক হিডেন জেম উত্তরবঙ্গের কালিজ ভ্যালি (Travel)।

Travel budget-friendly offbeat travel Kalij Valley

আরও পড়ুন: সোনা কিনতে চাইলে আজই সুযোগ! রবিবার সকালে দামে বড় পতন, কলকাতার রেট কত?

মূলত যারা ভিড়ভাট্টা এড়িয়ে নিরিবিলি পরিবেশ পছন্দ করে তাদের জন্য একেবারে উপযুক্ত জায়গা এটি। এখানে গেলে আপনি প্রাণভরে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন। পাশাপাশি এইখান থেকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য দেখে আপনার মন ভালো হয়ে যাবে।

এখানে আসলে পরে আপনি দেখতে পাবেন ইউমা সাম্যো মাংহিম মন্দির। ইউমা সাম্যো ধর্মাবলম্বীদের কাছে এটি অত্যন্ত পবিত্র স্থান। মন্দিরের সামনে থাকা বিশাল পাথরটি নিয়েও রয়েছে নানা গল্প। প্রচলিত বিশ্বাস, মহান সাধক গুরু তেয়ংসি সিরিজুঙ্গা এই পাথরের উপর বসে তাঁর শিষ্যদের ধর্মীয় শিক্ষা দিতেন।

কীভাবে আসবেন এখানে?

এখানে আসার জন্য আপনি সড়ক পথ হয়ে বাঁচতে পারেন অথবা ট্রেনে করে আসতে হলে আপনাকে নামতে হবে, নিউ জলপাইগুড়ি। সেখান থেকে প্রায় ১৪০ কিলোমিটার দূরে অবস্থিত এই জায়গাটি। পাশাপাশি আপনি আকাশ কোথাও রাখতে পারেন তার জন্য আপনাকে নামতে হবে বাগডোগরা এয়ারপোর্ট। সেখান থেকে গাড়ি ভাড়া করে নিয়ে সহজে পৌঁছিয়ে যেতে পারেন কালিচ ভ্যালিতে (Travel)।