বাংলা হান্ট ডেস্ক: সামনেই আসছে গরমকাল। এই সময় বহু মানুষের নানান জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন (Travel)। এবার আপনিও যদি এই গরমে অল্প টাকা নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন। তাহলে অবশ্যই এই জায়গাগুলোকে রাখতে পারেন। আজকের প্রতিবেদনে রইল এমন কিছু বাজেট ফ্রেন্ডলি জায়গার হোদিশ। যেখানে আপনি মাত্র দশ হাজার টাকা নিয়ে ঘুরে আসতে পারবেন। জেনে নিন সেই সমস্ত জায়গার বিষয় বিস্তারিত।
কম বাজেটে ভ্রমণ, ১০ হাজারেই ঘোরা সম্ভব এই ৫ জায়গা (Travel)
১) তাওয়াং: অরুণাচল প্রদেশের এই জায়গাটি একেবারেই অন্যরকম। এখানে গেলে পরে আপনি প্রাণ ভরে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন। পাশাপাশি আপনি পায়ে হেঁটে ঘুরে দেখতে পারেন এখানকার পরিবেশটি। ভোরের সকালে পাখির কিচিরমিচিতে ঘুম ভাঙবে এখানে আপনার। তাছাড়া মাত্র ৩০০০ টাকার মধ্যেই আপনার খাওয়া দাওয়া ও থাকার খরচ পুষিয়ে যাবে। এখানে যাওয়ার জন্য আপনাকে গৌহাটি থেকে ফ্লাইট নিলে খুব বেশি খরচ পড়বে না (Travel)।

আরও পড়ুন: পোলাওয়ের সঙ্গে কী বানাবেন ভাবছেন? ভেটকি কোর্মাই হতে পারে পারফেক্ট ডিশ, রেসিপি রইল
২) কৌশানি: হিমালয়ের পাদদেশে অবস্থিত ছোট্ট একটি হিল স্টেশন হলো কৌশানি। এখানে গেলে পরে আপনি পোস্ট কার্ডের মতন সুন্দর পরিবেশ ও গ্রাম্য আবহাওয়া উপভোগ করতে পারবেন। পাশাপাশি এখানে থাকার জন্য প্রতিদিন ১৫শ টাকা করে খরচ হবে।
৩)হেমিস: লেহ অঞ্চলের সাদামাটা অথচ অত্যন্ত সুন্দর একটি অঞ্চল হেমিস। মূলত লাদাখের একটি বিখ্যাত বৌদ্ধমট ও তার সংলগ্ন উদ্যান হলো এই জায়গাটি। এইখানে পর্যটকদের একদিকে যেমন ঘুরতে যাওয়ার মতন জায়গা রয়েছে। পাশাপাশি খুব কম খরচে এখানে আপনি খাওয়া দাওয়া করতে পারবেন।
৪) কুল্লু: হাতে যদি অল্প কিছুদিনের সময় নিয়ে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন তাহলে যেতে পারেন কুল্লু। প্রায় ৫০০০ টাকা নিয়ে গেলে পরে আপনি তিন চার দিনের ট্রিপ উপভোগ করে আসতে পারবেন। আপনি দেখতে পারবেন রসোল ও কসৌলের মতো জায়গা।
৫) ভার্কালা: কেরালার একটি উপকূলীয় শহর হল ভার্কালা। তিরুবনন্তপুরম থেকে মাত্র ৫০ টাকায় ট্রেনে করে এখানে পৌঁছিয়ে যেতে পারবেন। পাশাপাশি এখানে থাকার জন্য অল্প খরচেই আপনি থাকার জায়গা পাবেন। এবং কম খরচে খাওয়া দাওয়াও করতে পারবেন (Travel)।












