বাংলা হান্ট ডেস্ক: হাতেগোনা আর কয়েকদিন এরপর আসতে চলেছে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। এই উৎসবের মরশুমে মানুষ নানান জায়গা ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন। পাশাপাশি এই সময় দার্জিলিং এ থাকে চোখে পড়ার মতন ভিড়। কিন্তু আপনি যদি চান এই ভিড় এড়িয়ে শান্ত পরিবেশে শহরের কোলাহল ভুলে সময় কাটাতে তাহলে ঘুরতে পারেন কার্শিয়াং এর স্বল্প পরিচিত দিলারাম গ্রাম থেকে।
পাহাড়ে মেঘের খেলা, চা-বাগানে ঘেরা দিলারাম (Travel)
ভিড়ভাট্টা এড়িয়ে দার্জিলিং ঘুরতে চান। তাহলে আজকের প্রতিবেদনটা শুধুমাত্র আপনার জন্য। কারণ আজকের প্রতিবেদনে রইল দার্জিলিং এর এমন অফবিট জায়গা যেখানে গেলে আপনার মন ভালো হতে বাধ্য। পাশাপাশি আপনি ভুলে যাবেন শহরের এই কোলাহল। অতএব জেনে নিন সেই জায়গার বিষয়ে তথ্য (Travel)।

আরও পড়ুন: ডিম দিয়ে পাতুরি? একবার বানালেই মন জিতে নেবে এই নতুন পদ, দেখুন রেসিপি
চা-বাগান আর মেঘেদের অনবরত আনাগোনা, এই নিয়ে পাহাড়িয়া জনপদ দিলারাম।এখানে এসে ঘড়ির কাঁটার দৌড় যেন থমকে যায়। পর্যটনের ব্যস্ততা নেই, নেই শহরের মতো যানজট বা মানুষের ভিড়। মেঘের আনাগোনা দেখতে দেখতে, চা-বাগানের সবুজে হারিয়ে গিয়ে।
প্রকৃতিপ্রেমীদের জন্য বার্ড ওয়াচিং ও ট্রেকিং হতে পারে অন্যতম আকর্ষণ। ম্যাগনোলিয়া, চেস্টনাট ও এলাচ গাছে ঘেরা জঙ্গলের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছনো যায় চটকপুর ভিউপয়েন্টে।
শিলিগুড়ি, বাগডোগরা কিংবা নিউ জলপাইগুড়ি থেকে গাড়ি ভাড়া করে দিলারাম পৌঁছনো যায়। শিলিগুড়ি থেকে গ্রামের দূরত্ব প্রায় ৪৫ কিলোমিটার এবং কার্শিয়ং থেকে মাত্র ৮ কিলোমিটার।
দিলারামে থাকার জন্য মূলত সাশ্রয়ী ও আরামদায়ক হোম স্টে-এর উপরই নির্ভর করতে হয়। এছাড়াও গরম জলের ব্যবস্থা এবং ২৪ ঘণ্টা বিদ্যুতের মতো প্রয়োজনীয় সব আধুনিক সুযোগ সুবিধা পাওয়া যায়। তো এবারের উৎসবের মরশুমে এখান থেকে ঘুরে যান (Travel)।













