বাংলা হান্ট ডেস্ক: দেখতে দেখতে গরমকাল চলেই আসল। এই সময় মানুষ নানান জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন। আর আপনি যদি শহরের কোলাহল ছেড়ে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে চান, তাহলে ঘুরে আসুন পশ্চিম সিকিমের একেবারে প্রান্তে অবস্থিত স্বল্প পরিচিত গ্রাম উত্তারে। এখানে আসলে আপনি প্রাণ ভরে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন (Travel)।
গরমের ছুটিতে ঘুরে আসুন স্বল্প পরিচিত গ্রাম উত্তারে (Travel)
এই গ্রামটি এখনো সেইভাবে পর্যটকদের কাছে পরিচিত হয়নি। যার ফলে এখানে সেই ভাবে বিয়ের আপনি লক্ষ্য করবেন না। তবে এখানে গেলে আপনি ট্রেক করতে পারবেন (Travel)। তাছাড়া পাহাড়ে নীরবতা ও স্থানীয় মানুষের আন্তরিকতা সব মিলিয়ে এই জায়গা কে সত্যি অপূর্ব সুন্দর করে তুলেছে।

আরও পড়ুন: মধ্যবিত্তের পকেটে বাড়ল চাপ! হু হু করে ঊর্ধ্বমুখী সোনার দাম, জানুন আজকের লেটেস্ট রেট
একই সঙ্গে, উত্তারের সবচেয়ে বড় আকর্ষণ হলো এখান থেকে শুরু হওয়া বিভিন্ন ট্রেকিং রুট। এখান থেকে ট্রেক করে পৌঁছনো যায় বিখ্যাত সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক-এ, যেখানে বিরল প্রজাতির গাছপালা ও প্রাণী দেখা যায়।
এছাড়াও অভিজ্ঞ ট্রেকাররা এখান থেকে গোয়েচালা-র দিকে যাত্রা করেন, যেখানে কাছ থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য। আরও কঠিন চ্যালেঞ্জ নিতে চাইলে গ্রিন লেক ট্রেকও করা যায়।
আর এখানে যেতে হলে নিকটতম রেলস্টেশন নিউ জলপাইগুড়ি এবং নিকটতম বিমানবন্দর বাগডোগরা বিমানবন্দর। সেখান থেকে প্রায় ৬-৭ ঘণ্টার পথ গাড়িতে। তারপর উত্তারের আসল আকর্ষণ এর সরলতা ও প্রকৃতির নির্মল সৌন্দর্য। এখানকার হোমস্টেগুলিতে থাকলে স্থানীয় সংস্কৃতি, খাবার ও মানুষের আন্তরিকতা খুব কাছ থেকে অনুভব করা যায় (Travel)।












