অফবিট ভ্রমণের খোঁজে? চা-বাগান ও মূর্তি নদীর মাঝে লুকিয়ে রয়েছে এই সুন্দর গ্রাম

Published on:

Published on:

Travel escape the crowds and visit this village situated along the banks of the murti river
Follow

বাংলা হান্ট ডেস্ক: শহরের কোলাহল ছেড়ে আপনিও কি প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার জন্য কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন। তাহলে যেতে পারেন উত্তরবঙ্গের কাছে অবস্থিত এই স্বল্প পরিচিত গ্রামে (Travel)। এখানে গেলে পরে আপনি প্রাণ ভরে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন। পাশাপাশি প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে পারবেন মূর্তি নদীর ধারে। জানুন উত্তরবঙ্গের এই স্বল্প পরিচিত গ্রামের বিষয়ে আরও বিস্তারিত।

ভিড় এড়িয়ে ঘুরে আসুন মূর্তি নদীর ধারের এই গ্রামে (Travel)

এই প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার জন্য আপনি যেতে পারেন কালিম্পং এর কাছে অবস্থিত কুমাই গ্ৰামে। স্বল্প পরিচিত গ্রামে গেলে আপনি এখানকার পাহাড়ি গ্রাম্য পরিবেশ প্রাণ ভরে উপভোগ করতে পারবেন। তাছাড়া এখানে আসলে পরে আপনি পাহাড়ে নির্জনতা ও কুয়াশার মাঝখানে অতি সহজেই হারিয়ে যেতে পারবেন (Travel)।

Travel escape the crowds and visit this village situated along the banks of the murti river

আরও পড়ুন: গরমে পেটের যত্নে ঘরোয়া সমাধান! বড়ি দিয়ে লাউয়ের শুক্তো বানান সহজ পদ্ধতিতে, রেসিপি জানুন

এখানে গেলে পরে আপনি দেখতে পাবেন প্রাকৃতিক পরিবেশ। ‌ আর যদি আকাশ পরিস্কার থাকে তাহলে হোমস্টে থেকেই দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘার অপূর্ব ভিউ।

এছাড়াও এইখানের আশেপাশে রয়েছে ছোটখাটো গ্রাম ও পাহাড়ি ঝর্ণা। তাছাড়া রয়েছে মূর্তি নদী। দুপুরের খাওয়া দাওয়া করে প্রিয় জনকে নিয়ে এই নদীর পাড়ে ঘুরে আসতে পারবেন।

এখানে আসার জন্য আপনি ট্রেনে করে প্রথমে আসতে হবে নিউ জলপাইগুড়ি। আর যদি আকাশ পথে আসেন তাহলে আপনাকে আসতে হবে বাগডোগরা এয়ারপোর্ট। সেখান থেকে গাড়ি ভাড়া নিয়ে কালিংপং হয়ে পৌছিয়ে যান কুমাই গ্রামে। এখানে যেতে সময় লাগবে প্রায় তিন-চার ঘন্টা। তবে যাওয়ার পর থেকে এখানকার প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে সময় কিভাবে কেটে যাবে তা আপনি নিজেও বুঝতে পারবেন না (Travel)।