বাংলা হান্ট ডেস্ক: দেখতে দেখতে এপ্রিল মাস শেষের পথে। আর মে মাস পড়তেই প্রত্যেকটা স্কুল ও কলেজে গরমের ছুটি পড়ে। এই সময় বহু মানুষই নানান জায়গা ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন (Travel)। এবার আপনি যদি হাতে দু একদিন সময় নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন। তাহলে অবশ্যই যেতে পারেন কালিংপং এর কাছে স্বল্প পরিচিত এই অফবিট গ্ৰামে। যেখানে গেলে আপনি প্রাণভরে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন।
প্রকৃতির মাঝে শান্তি খুঁজছেন? মূর্তি নদীর ধারে এই গ্রাম ঘুরে দেখুন (Travel)
এই গ্রামটির নাম কুমাই। এখান থেকে কালিম্পং এর দূরত্ব খুব বেশি নয়। তবে এই জায়গাটি এখনো যেহেতু অতটা পরিচিতি লাভ করেনি। তাই আপনি প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে এখানে অনায়াসে সময় কাটাতে পারেন। পাশাপাশি এইখানে আসলে আপনি পাহাড়ে গ্রাম্য জীবন দেখতে পাবেন (Travel)।

আরও পড়ুন: ফের কমল সোনার দাম! বিয়ের মরশুমে ২২ ও ২৪ ক্যারেট হলুদ ধাতুর দর কত জানুন?
এখানে আসলে আপনি হোমস্টেট থেকেই আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘার অপূর্ব ভিউ দেখতে পারবেন। পাশাপাশি আশেপাশে রয়েছি ছোটখাট জঙ্গল ও পাহাড়ি ঝর্ণা। তাছাড়া কাছেই রয়েছে মূর্তি নদী। চাইলে আপনি দুপুরবেলা খাওয়া দাওয়া করে সেখানে ঘুরে আসতে পারেন।
এছাড়াও এখানকার মূল আকর্ষণ হল চা বাগান। এখানে আসলে আপনি চা বাগানের পাশ থেকে প্রিয়জনের সঙ্গে ঘুরতে পারবেন। পাশাপাশি কিছুটা দূরে রয়েছে কুমারী ভিউ পয়েন্ট। যেখান থেকে আপনি ভুটান ঘাটের পাহাড় দেখতে পারবেন।
এছাড়া এখানে যাওয়ার জন্য আপনাকে ট্রেনে করে নিউ জলপাইগুড়ি নেমে সেখান থেকে গাড়ি ভাড়া করে পৌঁছতে হবে কালিম্পং। তারপর সেখান থেকে আবার গাড়ি নিয়ে তিন চার ঘন্টা পথ পার করলেই পৌঁছিয়ে যাবেন। কুমাই গ্ৰামে। পাশাপাশি আপনি চাইলে আকাশপথেও যেতে পারেন। এর জন্য আপনাকে বাগডোগরায় নামতে হবে। তারপর সেখান থেকে গাড়ি ভাড়া করে পৌঁছিয়ে যান কুমাই (Travel)।












