ভিড় এড়িয়ে প্রকৃতির কোলে, পরিবারকে নিয়ে ঘুরে আসুন বরগড়ের এই ৫ টি ঝরনার জায়গা

Published on:

Published on:

Travel leaving the noise of the city in Bargarh you will get a taste of solitude in 5 springs
Follow

বাংলা হান্ট ডেস্ক: দেখতে দেখতে গরমকাল চলেই আসল। এই সময় বহু মানুষ নানান জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন (Travel)। তবে ঘুরতে যাওয়ার কথা বললেই মাথায় আসবে উত্তরবঙ্গের কথা। কিন্তু উত্তরবঙ্গে বর্তমানে চোখে পড়ার মতন পর্যটকের ভিড় দেখা যায়। তবে আপনি যদি প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে চান তাহলে যেতে পারেন বরগড়। এখানে গেলে পরে আপনি একদিকে যেমন প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন। তেমনই দেখতে পাবেন অসংখ্য ঝরনা। তাই এবার গরমের ছুটিতে এখানে কিভাবে যাবেন বা কোথায় কোথায় যাবেন সেই বিষয়ে আজকে প্রতিবেদনে জানানো হল।

শহরের কোলাহল ছেড়ে বরগড়ে, ৫ ঝরনায় পাবেন নির্জনতার স্বাদ (Travel)

ডেব্রিগড়: ডেব্রুগড় বন্যপ্রাণী অভয়ারণ্যের কাছেই অবস্থিত। এখানে গেলে পরে আপনি ঘন জঙ্গলের মাঝেই দেখতে পাবেন এই জলপ্রপাত। আর যারা ট্রেকিং করতে ভালোবাসেন, তাদের জন্য এই জায়গাটা একেবারেই আদর্শ। তবে বর্ষার সময় এখানে সব থেকে বেশি জল থাকে বলেই জানা যায় (Travel)।

Travel leaving the noise of the city in Bargarh you will get a taste of solitude in 5 springs

আরও পড়ুন: মাসে মাসে ১৫০০ টাকা পেতে চান? যুব সাথীর নতুন পোর্টালে আবেদনের সময় এই ভুলগুলো করবেন না

হরিশঙ্কর জলপ্রপাত: বরগড় থেকে সহজেই হরিশংকর জলপ্রপাতে আপনি পৌঁছিয়ে যাবেন। এখানে বহু মানুষ পিকনিক করতেও আসেন। তাছাড়া এখানে আসলে পরে আপনি দেখতে পাবেন শিব ও বিষ্ণুর মন্দিরের কাছে অবস্থিত একটি জলপ্রপাত। যেখানে বসে আপনি প্রাণভরে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন।

নৃসিংহনাথ জলপ্রপাত: নৃসিংহনাথ মন্দিরের কাছেই পাহাড় ঘেরা মনোরম জলপ্রপাত। এইখানে আসলে পরে আপনি প্রাণভরে সূর্যাস্ত দেখতে পারবেন। ধর্মীয় ভ্রমণ ও প্রাকৃতিক পরিবেশ উপভোগ করা যায়।

গন্ধমর্দন জলপ্রপাত: পাহাড়ি অঞ্চলের মাঝে অবস্থিত এই জলপ্রপাত। এখানে আসলে পরে আপনি ছোটখাটো বেশ অনেকগুলোই ঝরনা দেখতে পারবেন। আর যারা ঝরনা প্রেমী তাদের কাছে এই জায়গাটা একেবারেই শ্রেষ্ঠ।

পুটুদি জলপ্রপাত: তুলনামূলকভাবে কম পরিচিত পুটুদি জলপ্রপাত। এখানে আসলে পরে আপনি এক দিকে ভিড় কম পাবেন। অপরদিকে এখানে আসলে আপনি নিরিবিলি পরিবেশে অনেকটা সময় কাটাতে পারবেন (Travel)।