বাংলা হান্ট ডেস্ক: দেখতে দেখতে গরমের ছুটি চলেই আসলো। তবে আপনি যদি অফিসের থেকে ছুটি না পেয়ে থাকেন তাহলে মন খারাপ করবেন না। কারণ পরিবারের ছোট সদস্যরা এই গরমে ছুটিতে ঘুরতে (Travel) যাওয়ার পরিকল্পনা করে থাকেন। তবে আপনার এত সময় না থাকায় আপনি সেইভাবে দূরে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারছেন না। তবে দূরে কোথাও ঘুরতে না যেতে পারলেও হাতের কাছে একদিনে ঘুরতে যাওয়ার এমন আজ তিনটি জায়গার কথা বলব। যেখানে গেলে আপনার মন ভালো হয়ে যাবে।
কম খরচে একদিনের ট্রিপ? রইল বাংলার ৩ গন্তব্য (Travel)
গরমের ছুটিতে পরিবারের সকলকে নিয়ে কোথায় ঘুরতে যাবেন (Travel) তা নিয়ে চিন্তিত রয়েছেন। তবে চিন্তা করার আর কিছু নেই। কারণ হাতে যদি অল্প সময় থাকে তাও আপনি ঘুরতে যেতে পারবেন। আজকের প্রতিবেদনে আপনাদের জন্য রইল পশ্চিমবঙ্গের এমন তিনটি জায়গা, যেখানে আপনি একদিনে ট্রিপ অনায়াসে সেরে ফেলতে পারবেন। দেখে নিন সেই জায়গা গুলি।

আরও পড়ুন: বাজার থেকে আনা টমেটো দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে? এই উপায়গুলি কাজে লাগতেই পারে
আসাননগর: নদিয়ার আসাননগর ধীরে ধীরে পর্যটকদের মনে জায়গা করে নিচ্ছে। কলকাতা থেকে গাড়িতে ঘণ্টা চারেকের মধ্যেই পৌঁছে যেতে পারেন এখানে। কৃষ্ণনগর স্টেশনে নেমেও পৌঁছে যেতে পারেন। এখানকার গ্রামের সবুজ পরিবেশ উপভোগ করতে চলে আসুন এখানে।
বেড়ি পাঁচপোতা: উত্তর ২৪ পরগনা জেলার গোবরডাঙা স্টেশন থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে রয়েছে বেড়ি পাঁচপোতা। এই গ্রামের উপর দিয়ে এক সময়ে বয়ে গিয়েছিল ইছামতী নদী। তারপরে নদী তার দিক পরিবর্তন করে, আর এখানে তৈরি হয় অশ্বখুরাকৃতি হ্রদ।
লালগঞ্জ: একদিনে সমুদ্র সফরও সেরে নিতে পারেন। শহর ছাড়িয়ে কিছু দূরেই রয়েছে লালগঞ্জ। নামখানা থেকে ৪৫ মিনিট দূরেই এই সমুদ্র সৈকত। শান্ত, নিরিবিলি। এখানে লাল কাঁকড়াদের ভিড়। রয়েছে সমুদ্র লাগোয়া ঝাউবন। খুব বেশি পর্যটকদের ভিড় থাকে না (Travel)।













