সপ্তাহান্তে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন! ঘুরে আসুন মাত্র ৪ ঘন্টায় মাইথন থেকে

Published on:

Published on:

Travel Maithon to escape the hustle and bustle of the city
Follow

বাংলা হান্ট ডেস্ক: সারা সপ্তাহ কাজের পর, কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছে। কিন্তু এই মুহূর্তে হাতে বেশিদিন সময় নিয়ে ঘুরতে যাওয়ার মতন যদি পরিস্থিতি না থাকে তাহলে মন খারাপ করার কিছু নেই। কারণ আজকের প্রতিবেদনে রইল এমন একটি জায়গা। মাত্র চার ঘন্টা হাতে সময় নিয়ে সপ্তাহ শেষে পরিবার ও প্রিয়জনের সঙ্গে ঘুরে আসতে পারবেন। এই জায়গাটি হল মাইথন। এখানে গেলে পরে আপনি প্রাকৃতিক পরিবেশ প্রাণ ভরে উপভোগ করতে পারবেন (Travel)।

শহরের কোলাহল ছেড়ে দূরে থাকতে ঘুরে আসুন মাইথন (Travel)

ধীরে ধীরে গরম পড়তে শুরু করেছে। তবে ঘুরতে যাওয়ার কথা বললে তখন মনে হয় হাতে দুদিনে ছুটি নিয়ে কোথাও যদি ঘুরতে যাওয়া যায়। আপনারও যদি এরকম ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকে পাশাপাশি আপনি যদি চান নৌকা বিহার করতে তাহলে অবশ্যই উইকন্ডে প্রিয়জনদের সঙ্গে নিয়ে ঘুরে আসুন মাইথন (Travel)।

Travel Maithon to escape the hustle and bustle of the city

আরও পড়ুন: যুবসাথীর পেমেন্ট নিয়ে ঝামেলা? ভুল সংশোধনের আপডেট জানুন এখনই

এখানে অবশ্য শীতকালে পর্যটকদের ভিড় চোখে পড়ার মতন থাকে। কারণ অল্প সময়ের মধ্যে আপনি শহরের কোলাহল ছেড়ে দূরে কোথাও সময় কাটিয়ে আসতে পারবেন। পাশাপাশি করতে পারবেন নৌকা বিহার প্রিয়জনকে নিয়ে।

এছাড়া দিনভর ঘোরে আবার সন্ধ্যার সময় ট্রেন ধরে ফিরে আসতে পারবেন বাড়িতে। চাইলে আপনি একটা রাত এখানে ঘুরে আসতে পারেন। এখানে আসলে পরে আপনি পায়ে হেঁটে ঘুরতে পারবেন এখানকার এলাকাটা।

তাছাড়া ছোট ছোট টিলা রয়েছে। যা এখানে সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। পাশাপাশি এটি বাংলা ও ঝাড়খন্ড সীমান্তের লাগুয়া অবস্থিত। এখানে বরাকর নদীর ওপরে বাঁধ দিয়ে তৈরি করা হয়েছে এক সুন্দর জায়গা। যেখানে আপনি শীতের আবহে যেমন সময় কাটাতে পারবেন তেমনি বসন্তের ছুটি কাটাতেও আসতে পারেন। এছাড়াও এখানে আসলে আপনি দেখতে পাবেন কয়লার খনি, মাইথন যান, পাঞ্চেত ও গড়পাঞ্চ কোট (Travel)।