পকেটে টান থাকলেও সমস্যা নেই! NJP থেকে দেড় ঘণ্টার এই অফবিট ডেস্টিনেশনই হতে পারে আপনার পরের ট্রিপ

Published on:

Published on:

Travel offbeat paradise a short distance from NJP during the monsoon
Follow

বাংলা হান্ট ডেস্ক: আপনিও কি প্রকৃতির প্রেমী। শহরের কোলাহল ছেড়ে বারবার আপনারও কি ফিরে যেতে ইচ্ছে করে পাহাড়ের কাছে। তাহলে আজকের প্রতিবেদন শুধুমাত্র আপনার জন্য। কারণ এবারের বর্ষার ছুটিতে আপনি যেতে পারেন এমন একটি জায়গায় যেখানে গেলে আপনার মন এমনিতেই ভালো হয়ে যাবে। আর জায়গাটি হল ডুয়ার্সের অফ বিট গ্রাম মানবাড়ি (Travel)।

বর্ষায় NJP থেকে অল্প দূরেই অফবিট স্বর্গ (Travel)

বর্ষার মরশুমে জঙ্গল পাহাড় একটুখানি নিরিবিলি শান্তির আশ্রয় যদি আপনার মন খুঁজে বেড়ায় তবে এই জায়গাটি একেবারে আপনার জন্য উপযুক্ত। কারণ এখানে আসলে পরে আপনি চারিদিকে দেখতে পাবেন মেঘ কোয়াশার লুকোচুরি ও অবিরাম বৃষ্টির শব্দ (Travel)।

Travel offbeat paradise a short distance from NJP during the monsoon

আরও পড়ুন: লাউপাতার গন্ধে বাড়বে স্বাদ কয়েকগুণ! অল্প উপকরণে বানান সুস্বাদু মুসুর ডালের পাতুরি

যে বৃষ্টির শব্দে আপনার প্রতিদিনের একঘেয়ে ক্লান্তি এক লহমায় উড়িয়ে দেবে। এছাড়াও বেসরকারি রিসোর্ট এর জানালা দিয়ে আপনি আরাম ভাবে দেখতে পারবেন বৃষ্টি ও পাশে পাবেন ধোঁয়া ওঠা কাপের গরম চা অথবা কফির চুমুক দেওয়ার এক আনন্দ।

তবে আপনি যদি প্রিয়জনকে নিয়ে এখানে ঘুরতে আসেন তাহলে কিছুটা নিজেদের একান্ত সময় কাটাতে পারেন। তাছাড়া পায়ে হেঁটে ঘুরে দেখতে পারেন এই স্বল্প পরিচিত গ্রামটি। পাশাপাশি এখানকার প্রধান আকর্ষণ হল এর ভৌগোলিক অবস্থান।

কারণ রিসোর্ট থেকে মাত্র ১৫ থেকে কুড়ি মিনিট হেঁটে গেলেই আপনি দেখতে পাবেন ডুয়ার্সের দুটি নদী অর্থাৎ ঘিস ও চেলের। বর্ষার নতুন জলে পুষ্ট নদীর ঠাণ্ডা স্রোতে পা ডুবিয়ে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকা এক স্বর্গীয় অনুভূতি এনে দেয়। এর সঙ্গে উপড়ি পাওনা হিসেবে রয়েছে চারপাশের দিগন্ত বিস্তৃত সবুজ চা বাগান। পাশাপাশি মেঘ ভাঙা কুয়াশার চাদর যখন এই সবুজ বাগানের উপর দিয়ে ভেসে যায়, তখন মনে হয় যেন কোনও দক্ষ শিল্পীর ক্যানভাসে পা রেখেছেন (Travel)।