বাংলা হান্ট ডেস্ক: শহরের কোলাহল ছেড়ে আপনিও কি চাইছেন প্রাকৃতিক পরিবেশে কিছুদিন সময় কাটাতে। তাহলে আজকে প্রতিবেদন আপনার জন্য। উত্তরবঙ্গের এমন একটি জায়গা আছে যেখানে গেলে আপনি নির্জনতার পাশাপাশি প্রাকৃতিক পরিবেশ প্রাণ ভরে উপভোগ করতে পারবেন (Travel)। এই জায়গাটাই হল উত্তরবঙ্গের স্বল্প পরিচিত পেশক। এইখানে গেলে পরে আপনি একদিকে যেমন প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন অপরদিকে পাহাড়ি গ্রাম্য পরিবেশে উপভোগ করার সুযোগ পাবেন।
প্রকৃতির কোলে শান্ত সময় কাটাতে ঘুরে আসুন পেশক (Travel)
পেশক মূলত তাদের জন্য যারা প্রাকৃতিক পরিবেশ ও কোলাহল থেকে দূরে থাকতে পছন্দ করে তাদের জন্য। এখানে আসলে পরে আপনি শুনতে পাবেন পাখিদের ডাক। পাশাপাশি যারা ট্রেকিং বা ফটোগ্রাফি করতে ভালোবাসেন তাদের জন্য একেবারেই উপযুক্ত জায়গায় এটি (Travel)।

আরও পড়ুন: প্রবল বৃষ্টি ও ধসের আশঙ্কায় বন্ধ কেদারনাথ যাত্রা, নিরাপত্তায় বড় সিদ্ধান্ত প্রশাসনের
এখানে আসার জন্য আপনাকে শিলিগুড়ি অথবা দার্জিলিং হয়ে গাড়ি ভাড়া নিয়ে আসতে হবে। এখানকার নিকটতম রেল স্টেশন হল জলপাইগুড়ি। তাছাড়া আপনি যদি আকাশ পথে আসেন তাহলে আপনাকে আসতে হবে বাগডোগরা হয়ে। সেখান থেকে গাড়ি ভাড়া নিয়ে দু তিন ঘন্টার পথ পেরোলেই পৌছিয়ে যাবেন এই স্বল্প পরিচিত গ্রামে।
পাশাপাশি এখানে থাকার জন্য রয়েছে বেশ কিছু হোমস্টে। তবে পরিবার নিয়ে আসলে আগের থেকে বুকিং করে আসার শ্রেয় হবে। এছাড়া এখানে আপনি হোমস্টেতে খেতে পাবেন পাহাড়ের খাবার।
পাশাপাশি আপনি এখানে ঘুরতে আসলে ঘুরে দেখতে পারেন এখানকার চারপাশের গ্রাম। এ ছাড়া প্রিয়জনকে নিয়ে তিস্তা নদীর মনোরম ভিউ উপভোগ করতে পারবেন। তার সঙ্গে উপরি পাওনা হিসেবে থাকবে সূর্যোদয় ও সূর্যাস্ত (Travel)।













