কম খরচে পাহাড়ের নিখাদ সৌন্দর্য! কালিম্পংয়ের অদূরে সিনজি হতে পারে আপনার পরের গন্তব্য

Published on:

Published on:

Travel pine-fringed Sinji will captivate you
Follow

বাংলা হান্ট ডেস্ক: আপনিও কি শহরের কোলাহল ছেড়ে দু দিনের জন্য শান্ত প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে চান। তাহলে ঘুরে আসুন উত্তরবঙ্গের স্বল্প পরিচিত গ্রাম সিনজি থেকে। এখানে গেলে আপনি প্রাণভরে প্রাকৃতিক পরিবেশ একদিকে যেমন উপভোগ করতে পারবেন। অপরদিকে পাবেন এখানকার গ্রাম্য পাহাড়ি পরিবেশ উপভোগ করার সুযোগ। তাই হাতে ছুটি থাকলে দুদিনের জন্য ঘুরে আসতে পারেন এই গ্রাম থেকে (Travel)।

পাইন ঘেরা সিনজি মুগ্ধ করবে আপনাকে (Travel)

এখানে আসলে আপনি দেখতে পাবেন প্রাণ ভরা প্রাকৃতিক পরিবেশ। পাশাপাশি ভোরবেলায় এখানকার রূপ একেবারেই আলাদা থাকে। ঘন মেঘে ছেয়ে থাকে পুরো উপত্যাকা। এছাড়াও শান্ত একেবারেই নির্জন পরিবেশে আপনার ঘুম ভাঙবে এখানে (Travel)।

Travel pine-fringed Sinji will captivate you

আরও পড়ুন: একবার খেলেই মন জয়! নারকেল দিয়ে বানান সুস্বাদু গোয়ান প্রন কারি, রইল রেসিপি

আর আপনি যদি শান্তি প্রিয় মানুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই ভালো লাগবে এই জায়গাটা। তাই যদি একান্তে মন ভরে কাঞ্চনজঙ্ঘাকে দেখার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই একবার ঘুরে আসতে পারেন এই পাহাড়ি জনপদ থেকে। পাশাপাশি এইখানে আসলে পরে আপনি ঘুরে দেখতে পারেন ডেলো হিল। এছাড়াও এখানকার গ্রাম্য পরিবেশ পায়ে হেঁটে প্রিয়জনের সঙ্গে ঘুরে দেখানো সুবিধা রয়েছে।

এখানে যেতে হলে NJP থেকে সিঞ্জির দূরত্ব প্রায় ৬৮ থেকে ৭০ কিলোমিটার। গাড়িতে করে যেতে সময় লাগবে প্রায় তিন ঘণ্টা মতো, কিন্তু রিজ়ার্ভ করে নিতে হবে। প্রয়োজনে আগে থেকে বুক করে রাখতে পারেন।

আপনিও যদি অফবিট জায়গায় ঘুরতে যেতে পছন্দ করে থাকেন তাহলে ঢুঁ মারতে পারেন সিনজি। পাশাপাশি এখানে পরিবার নিয়ে আসলে আগের থেকে বুকিং করে আসা আপনার জন্য শ্রেয় হবে (Travel)।