বাংলা হান্ট ডেস্ক: আপনিও কি প্রকৃতিপ্রেমী। তাহলে কালিম্পং জেলা লাভার অদূরে অবস্থিত এমন একটি জায়গা রয়েছে যেখানে গেলে পরে আপনি প্রাণ খুলে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন। এই জায়গাটি হল দুয়ার খোলা। ছোট্টই জনপদটি যেন বেড় দিয়ে রেখেছে পাহাড়। এখানে আসলে পরে দেখতে পারবেন বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে পাইন গাছ। পাশাপাশি বর্ষের সময় এই জায়গাটি এক আলাদা সৌন্দর্য তুলে ধরে (Travel)।
শহরের কোলাহল ছেড়ে মেঘে ঢাকা দুয়ারখোলায় কাটুক ছুটির দিন (Travel)
শহরের কোলাহল ছেড়ে আপনি যদি প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে চান তাহলে অবশ্যই ঘুরে যেতে পারেন এই জায়গাটি। এখানে আসলে একদিকে যেমন আপনি প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন। অপরদিকে আপনি পাহাড়ের গ্রাম্য পরিবেশে উপভোগ করার সুযোগ পাবেন। লাভার থেকে দূরত্বটা পড়বে প্রায় ৩০ থেকে ৩৫ কিলোমিটার। পাশাপাশি পর্যটকদের আজকের অফ বিটে যেহেতু ঘুরতে যাওয়ার সুযোগ ওঠে তাই চাইলেই আপনারা এখানে ঘুরে যেতে পারেন (Travel)।

আরও পড়ুন: স্বস্তির নিঃশ্বাস ফেলছেন মধ্যবিত্তরা! কমল সোনার দাম, জানুন আজকের লেটেস্ট রেট
এখানে ঘুরতে আসলে আপনি হোমস্টেতে বসেই দেখতে পাবেন এখানকার প্রাকৃতিক পরিবেশ। পাশাপাশি অলস দিনে মুখে গরম খাবার যোগান দিতে রয়েছে গ্রামের অতিথি পরায়ণ হোমস্টের এর কর্মীরা। তবে আপনি চাইলে পারে পায়ে হেঁটে ঘুরে দেখতে পারেন এখানকার জায়গাটি।
তবে বর্ষার সময়ে এইখানে ঘুরতে আসলে, জোঁকের ভয়ে থাকে। তাই একটু সন্তর্পনে চললে অসুবিধা হওয়ার কোন কথাই নেই। পাশাপাশি সেই সময় মেক কুয়াশার বাড়াবাড়ি না থাকলে চোখে ধরা যাবেই সবুজ ঘন জঙ্গল এবং সুন্দর এক উপত্যকা।
কিভাবে যাবেন ও কোথায় থাকবেন?
এখানে আসার জন্য নিউমাই জংশনে নেমে গাড়ি করে চলে যেতে পারেন। পাশাপাশি নিউ জলপাইগুড়ি থেকে গাড়ি ভাড়া করেও আসতে পারেন এখানে। অথবা শিলিগুড়ির পানি ট্যাংকির মোড় থেকে শেয়ার জিপে কালিংপং বাস স্ট্যান্ড আসতে হবে। সেখান থেকে শেয়ার জিপে যাওয়া যাবে এখানে। পাশাপাশি এখানে থাকার জন্য বেশ কয়েকটা হোমস্টে রয়েছে। তবে পরিবার নিয়ে আসলে আগের থেকে বুকিং করে আসাই শ্রেয় (Travel)।













