বাংলা হান্ট ডেস্ক: ঘুরতে যাওয়ার কথা ভাবলেই সবার আগে মাথায় আসে দিপুদা। অর্থাৎ দিঘা, পুরী, দার্জিলিং এর কথা। এবার দার্জিলিং ঘুরতে গেলে বর্তমানে চোখে পড়ার মতন পর্যটকের ভিড় দেখা যায়। কিন্তু আপনি যদি শহরের কোলাহল ছেড়ে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে চান তাহলে আপনাকে যেতে হবে কালিম্পং জেলার পেডং এর কাছে অবস্থিত স্বল্প পরিচিত গ্রাম ফুরুন। এখানে গেলে আপনি শহরের কোলাহল থেকে বহু দূরে থাকবেন (Travel)।
হাতে ৪ দিনের ছুটি নিয়ে ঘুরে আসুন উত্তরবঙ্গের স্বল্পপরিচিত এই গ্রাম থেকে (Travel)
আপনি যদি ব্যস্ততার জীবন থেকে কিছুটা রেহাই পেতে চান তাহলে যেতে হবে আপনাকে এই গ্রামে। এখানে গেলে আপনি সবকিছুর থেকে নিজেকে বেশ কিছুটা আলাদা ভাবে রাখতে পারবেন। পাশাপাশি ফুরুন গাঁও এমন একটি জায়গা যেখানে গেলে আপনি প্রকৃতির প্রেমে পড়তে বাধ্য হবেন (Travel)।

আরও পড়ুন: যাত্রীদের জন্য দুঃসংবাদ! আদ্রায় ট্রেন পরিষেবা ব্যাহত, সপ্তাহজুড়ে বাতিল একাধিক মেমু
এছাড়া এখানে গেলে পরে আপনি দেখতে পাবেন এখানকার গ্রাম্য প্রাকৃতিক পরিবেশ। পাশাপাশি পায়ে হেঁটে ঘুরে দেখতে পারবেন চারপাশটা। এখানে যাওয়ার জন্য আপনাকে প্রথমে শিয়ালদহ থেকে নিউ জলপাইগুড়ি নামতে হবে, ট্রেনে করে। অথবা বাগডোগরা বিমানবন্দর থেকে গাড়ি ভাড়া করে পৌঁছিয়ে যেতে হবে কালিম্পং।
সেখান থেকে ঋষি রোড ধরে ১৫ কিলোমিটার গেলে পড়বে আলগারাহ। যেটা যেতে সময় লাগবে প্রায় ৪০ মিনিট। এরপর সেখান থেকে পেডং ঋষি রোড ধরে কিছুটা এগোলে পৌঁছে যাবেন এই স্বল্প পরিচিত গ্রামে। অবশ্যই এখানে যাওয়ার পথে আপনি পাহাড়ের সৌন্দর্য দেখতে পাবেন।
কোথায় থাকবেন ও ভ্রমণের সেরা সময় কখন?
সেপ্টেম্বর থেকে জুন মাস পর্যন্ত এই জায়গায় যাওয়ার উপযুক্ত সময়। এই সময় আবহাওয়া বেশ মনোরম থাকে। পাশাপাশি আকাশ পরিষ্কার থাকে। যার ফলে আপনি পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য ভালোভাবে উপভোগ করতে পারবেন। তাছাড়া এখানে থাকার জন্য রয়েছে বেশ কয়েকটা হোমস্টে। আপনি চাইলে আগের থেকে বুকিং করে আসতে পারেন এখানে (Travel)।












