বাংলা হান্ট ডেস্ক: দেখতে দেখতে গরমকাল চলেই আসল। গরম কাল আসলে পরেই মানুষ নানান জায়গা ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন (Travel)। তবে ঘুরতে গেলে শুধুমাত্র যে আপনাকে উত্তরবঙ্গে দার্জিলিং অথবা কালিম্পং এর কোথাও যেতে হবে তার কোন মানে নেই। শহরের কোলাহল ছেড়ে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে ঘুরে আসতে পারেন উত্তরবঙ্গের স্বল্প পরিচিত গ্রাম গুমটি থেকে। এখানে গেলে পরে আপনি প্রাণ ভরে গ্রাম্য পরিবেশ উপভোগ করতে পারবেন।
প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে প্রিয়জনকে নিয়ে ঘুরে আসুন গুমটি (Travel)
যারা প্রাকৃতিক পরিবেশ ভালবাসেন তাদের জন্য এই জায়গাটা একেবারে উপযুক্ত। এটি পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার অতি সুন্দর একটি স্বল্প পরিচিতি গ্রাম। এই জায়গাটা এখনো সেইভাবে খুব একটা পরিচয় পাইনি। তাই এখানে সেরকম আপনি পর্যটকদের ভিড় দেখতে পাবেন না। তবে এখানে আসলে আপনি সবুজ পাহাড়, সারি সারি চা বাগান ও কাঞ্চনজঙ্ঘার মনোরম দৃশ্য দেখতে পাবেন (Travel)।

আরও পড়ুন: রিল বানানোর মাশুল! নিজের বুকেই গুলি চালাল যুবক,তারপর… ভাইরাল ভিডিও
পাশাপাশি এখানে আসলে আপনি পায়ে হেঁটেই গ্রামের চার-পাঁচটা ঘুরে দেখতে পারেন। তাছাড়া এখানে আপনার ঘুম ভাঙবে পাখির কলকাকলিতে। এছাড়াও এইখানে আসলে আপনি এখানকার স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন জীবনযাত্রা দেখার সুযোগ পাবেন।
পাশাপাশি, গুমটি গাঁও ঘুরতে আসলে আপনি ঘুরে দেখতে পারেন পাহাড়ি গ্রামের জীবনযাত্রা, বার্ড ওয়াচিং, ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করা—সবই এখানে ভ্রমণের বিশেষ আকর্ষণ।
কিভাবে যাবেন ও কোথায় থাকবেন?
এখানে যাওয়ার জন্য সব থেকে সুবিধার জনক উপায় হল শেয়ালদহ থেকে নিউ জলপাইগুড়িতে প্রথমে ট্রেনে করে চলে যান। তারপর সেখান থেকে গাড়ি ভাড়া করে পৌঁছিয়ে যেতে পারেন দার্জিলিং হয়ে গুমটি গাঁও। অথবা আপনি বাগডোগরা বিমানবন্দর হয়েও যেতে পারেন এখানে। পাশাপাশি এখানে থাকার জন্য বেশ কয়েকটি হোমস্টে রয়েছে। তবে পরিবারকে নিয়ে আসলে আগের থেকে বুকিং করে আসা ভালো (Travel)।












