রিল বানানোর মাশুল! নিজের বুকেই গুলি চালাল যুবক,তারপর… ভাইরাল ভিডিও

Updated on:

Updated on:

Delhi man shoots himself in the chest while making a reel viral video
Follow

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান দিনে সমাজ মাধ্যমের রিল বানানো এক ধরনের নেশায় পরিণত হয়েছে নতুন প্রজন্মের কাছে। আর এই রিল বানানোর নেশায় নিজেকেই নিজে গুলি করল এক যুবক। এই ঘটনায় ঘটনাচলে মৃত্যু হয় ওই যুবকের। ঘটনাটি ঘটেছে পূর্ব দিল্লির নিউ অশোকনগর এলাকায় (Delhi)। পাশাপাশি এই এলাকায় ঘটনার পর চাঞ্চল্যে সৃষ্টি হয়েছে।

রিল বানাতে গিয়ে নিজের বুকেই গুলি, ভাইরাল ভিডিও (Delhi)

জানা গিয়েছে, মৃত ওই যুবকের নাম পবন কুমার। তিনি মোবাইল ক্যামেরার সামনে পোজ দিতে গিয়ে আচমকায় অসাবধানতাবশত ট্রিগার টিপে ফেলেন। এর ফলে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তিনি। তারপর তাকে আশঙ্কা জন্য অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা করা যায়নি। সেখানেই চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন (Delhi)।

Delhi man shoots himself in the chest while making a reel viral video

আরও পড়ুন: ভাপা মানেই ইলিশ নয়! এবার ট্রাই করুন সুস্বাদু ভাপা চিকেন, দারুণ এই রেসিপিটি দেখে নিন

পুলিশ সূত্রে খবর অনুযায়ী, পবন ও তার ভাই হিমাংশুর লাইসেন্স করা বন্দুক নিয়ে ভিডিও বানাচ্ছিল। সেই ভিডিওতে দেখা গিয়েছে পবন পিস্তলে ম্যাগাজিন ভরছেন। হিমাংশু তাকে পিছন দিক থেকে নির্দেশ দিচ্ছিলেন কিভাবে ম্যাগাজিন ঢোকাতে হয় পিস্তলে। এবার,  ম্যাগাজ়িন ভরার পরে পবন পিস্তলটি লোড করেন। তখন অবশ্য হিমাংশু তাকে বারবার সাবধান করেছিলেন। তিনি যেন গুলি না চালান।

[যদিও ভিডিওটির সত্যতা যাচাই করে নি বাংলা হান্ট]

ভিডিও শেষ অংশে দেখা গিয়েছে, পবন হাসিমুখে পিস্তল নিজের বুকের বাঁদিকে ঠেকিয়ে রাখেন। কিন্তু অসাবধানতাবশত পবন পিস্তলের ট্রিগারটির টিপে ফেলেন। যার ফলে মুহূর্তের মধ্যে ভেসে যায় রক্তে চারপাশ। পাশাপাশি মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

এই ভয়ংকর দৃশ্য দেখে হিমাংশু চিৎকার করে ওঠেন। পাশাপাশি এই ঘটনার পর ঘটনাস্থলে যায় পুলিশ। এবং এই বিষয়ে পুলিশ জানিয়েছেন, হিমাংশু নিজেই ওই রিল রেকর্ড করছিল এবং পিস্তলটি তার ছিল। পবনের কথাতেই তিনি ভিডিওটি বানাচ্ছিলেন যা ইনস্টাগ্রাম এ পোস্ট করার কথা ছিল। তবে ইতিমধ্যে পুলিশ ওই পিস্তলটি বাজেয়াপ্ত করেছেন। পাশাপাশি এই ঘটনার পেছনে অন্য কোন কারণ রয়েছে কিনা সেই বিষয়ে ও খতিয়ে দেখা হচ্ছে (Delhi)।