ভাপা মানেই ইলিশ নয়! এবার ট্রাই করুন সুস্বাদু ভাপা চিকেন, দারুণ এই রেসিপিটি দেখে নিন

Published on:

Published on:

Recipe make delicious steamed chicken with just a few ingredients
Follow

বাংলা হান্ট ডেস্ক: ভাপা খাবার কথা বললে সবার আগে মাথায় আসে, মাছের কথা। তবে শুধুমাত্র যে মাছ দিয়ে ভাপা পদ তৈরি হয় তা কিন্তু নয়। আপনি যদি স্বাদ বদল করতে চান। তাহলে স্বাদ বদল করতে বানিয়ে ফেলুন এই সুস্বাদু পদটি। প্রণালী দেখে নিন (Recipe)।

অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু ভাপা চিকেন (Recipe)

বাড়িতে হঠাৎ করে যদি অতিথি আসে তাহলে তাদেরকে কি রান্না করে খাওয়াবেন তা নিয়ে চিন্তার শেষ থাকে না। তবে চিন্তা করার আর কিছু নেই। বাড়িতে যদি চিকেন থাকে তাহলে সহজেই বানিয়ে ফেলুন ভাপা চিকেন। এটি রান্না করতে খুব সামান্য কিছু উপকরণ লাগবে। দেখে নিন এর প্রণালী (Recipe)।

Recipe make delicious steamed chicken with just a few ingredients

আরও পড়ুন: ডিজিটাল পরিষেবায় বড় সুবিধা, নতুন অ্যাপের মাধ্যমে সহজে ও দ্রুত আপডেট করুন আধার কার্ড

উপকরণ:

বোনলেস চিকেন: ৫০০ গ্রাম

এলাচ: ২ টি

পোস্ত: ২ চা চামচ

সরষে: ২ টেবিল চামচ

কাজু বাদাম: ৬ টি

কাঁচা লঙ্কা: ৩ টি

শুকনো লঙ্কা গুঁড়ো: ১ টেবিল চামচ

হলুদ গুঁড়ো: ১ টেবিল চামচ

পেয়াঁজ কুচি: মাঝারি আকারের তিনটি

আদা বাটা: ১ চা চামচ

রসুন বাটা: ১ চা চামচ

টক দই: ৩ টেবিল চামচ

সরষের তেল: ২ টেবিল চামচ

নুন: স্বাদ মতো

প্রণালী: প্রথমে মিক্সিতে সরষে, পোস্ত, কাজু বাদাম, কাঁচা লঙ্কা অল্প জল দিয়ে বেটে নিয়ে। এরপর মাংসটা ভালো করে ধুয়ে নিন। তারপর একটি বাটির মধ্যে সমস্ত বাটা এবং শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, টক দই, সরষের তেল এবং স্বাদ মতো নুন সব এক সঙ্গে ভালো করে মিশিয়ে তার মধ্যে বোনলেস চিকেনের টুকরোগুলি দিয়ে ভলো করে মাখিয়ে রেখে দিন। এরপর কড়াইতে তেল গরম করে এলাচ ফোঁড়ন দিন। এর পর ওই তেলেই পেয়াঁজ কুচি, আদা-রসুন বাটা হালকা ফ্রাই করে নিন। এবার সব ফ্রাই হয়ে গেলে মাংসের মিশ্রণটিতে মিশিয়ে ফেলুন। সবশেষে পাত্রের মুখ বন্ধ করে প্রেসার কুকারে অল্প জল দিয়ে পাত্রটি বসিয়ে গ্যাস জ্বালিয়ে নিন এবং দু’-তিনটি সিটি পড়া পর্যন্ত অপেক্ষা করুন। তারপর মাংস সেদ্ধ হয়ে গেলে গরম ভাত বা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন (Recipe)।