বাংলা হান্ট ডেস্ক: ঘুরতে যেতে সবাই ভালোবাসেন। তবে কোথায় ঘুরতে যাবেন ভেবে উঠতে পারছেন না। কারণ ঘুরতে গেলে সব আগে মাথায় আসে দিপুদা’র কথা। তবে আজকাল দার্জিলিং ঘুরতে গেলে পর্যাটকদের সংখ্যা দেখার মতো থাকে। তবে আপনি যদি প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে চান তাহলে ঘুরে আসুন মাহালদিরামে। যেখানে গেলে আপনি প্রাকৃতিক পরিবেশ প্রান ভরে উপভোগ করতে পারবে (Travel)।
ভিড় এড়িয়ে পাহাড়ে যেতে চান? মাহালদিরাম আপনার জন্যই (Travel)
বাঙালির কাছে দিপুদা অত্যন্ত জনপ্রিয় জায়গা। কমবেশি সকলেই দার্জিলিং, পুরি, দীঘা ঘুরতে গেছে। আর দার্জিলিঙে বারংবার গেলে মন কখনোই ভরে না। আর দার্জিলিঙে গেলে চোখের সামনেই ভেসে ওঠে ম্যাল, গ্লেনারিজ, টয় ট্রেন, কেভেন্টার, ধোঁয়া ওঠা মোমো এবং আর কত কী (Travel)।

আরও পড়ুন: মাধ্যমিক পরীক্ষায় সহায়তায় এগিয়ে এল কলকাতা পুলিশ, চালু হল বিশেষ হেল্পলাইন নম্বর
দার্জিলিং থেকে অনেকেই চলে যান কার্শিয়াং, কালিম্পং। তবে এই জায়গাগুলি পর্যটকের আনাগোনা বেড়ে গিয়েছে। একটু নিরিবিলি পাহাড় যাপন করতে চাইলে চলে যেতে পারেন মহালদিরাম (Mahaldiram)।
কী ভাবে যাবেন?
শিয়ালদা অথবা হাওড়া ট্রেনে করে জলপাইগুড়ি নামতে হবে। সেখান থেকে মাটি কাটার রাস্তা ধরে গেলেই মহালদিরাম পৌঁছাবেন। এখানে যেতে প্রায় তিন চার ঘন্টা সময় লাগবে। আপনি চাইলে বাগডোগরা থেকেও যেতে পারেন।
কোথায় থাকবেন, কী কী ঘুরবেন?
এখানে থাকার জন্য চা বাগানের গায়ে রয়েছে হোমস্টে। পাশাপাশি গ্রামের আনাচে-কানাচে তো রয়েছে আরো অনেকগুলি হোমস্টে। সেখানে থাকতে মাথাপিছু ১২০০ থেকে ১৫০০ টাকা পড়বে। এখানে গেলে আপনি জঙ্গল, চা-বাগান দেখতে পাবেন। এছাড়াও হাত বাড়ালেই কাঞ্চনজঙ্ঘার দেখা মিলবে এখানে। এখানে একটা দিনে নিঃসর্গের মাঝে পাহাড়ি সাদামাঠা খাবার খাওয়া আলস্য ভরে জিরিয়ে নেওয়াই যায়।। যাঁরা মহালদিরাম গিয়েছেন, তাঁরা জানেন এখান থেকে কাঞ্চনজঙ্ঘা বেশ স্পষ্ট। পাহাড়ি রাস্তায় হাঁটতে ভালোবাসলে, মহালদিরাম আপনার ভালোলাগতে বাধ্য (Travel)।












