বাংলাহান্ট ডেস্ক : যত দিন যাচ্ছে ততই কঠিন হয়ে উঠছে টিআরপির লড়াই। দর্শকদের মন জয় করে টিআরপির যুদ্ধে যেসব ধারাবাহিক টিকে থাকতে পারছে তারাই সম্প্রচারিত হচ্ছে বছরের পর বছর ধরে। নয়তো এখন বেশিরভাগ সিরিয়ালই (Serial) বন্ধ হয়ে যায় কয়েক মাসেই। সম্প্রতি জানা গিয়েছিল, জি বাংলায় বন্ধ হচ্ছে ‘তুই আমার হিরো’। এবার স্টার জলসা থেকেও এল আরেকটি সিরিয়াল বন্ধের খবর।
বছর ঘোরার মুখেই শেষ হচ্ছে সিরিয়াল (Serial)
সাম্প্রতিক সময়ে বিভিন্ন চ্যানেল থেকেই একের পর এক সিরিয়াল বন্ধের খবর আসছে। কোনোটি টেনেটুনে এক বছর ঘুরলেও বেশিরভাগ ধারাবাহিকই বন্ধ হচ্ছে মাত্র কয়েক মাসে। এবার পাততাড়ি গোটাতে চলেছে জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘শুভ বিবাহ’।

ক্রমশ কমেছে নম্বর: গত বছর মার্চ মাসে শুরু হয়েছিল সিরিয়ালটি। একসময় টিআরপি তালিকায় নাম চোখে পড়লেও ধীরে ধীরে কমতে থাকে ধারাবাহিকের নম্বর। পাল্লা দিয়ে বদল হয় স্লট। আর এবার এল সিরিয়াল শেষের খবর। জানা যাচ্ছে, আগামী মার্চেই শেষ হবে সিরিয়ালটি (Serial)। অর্থাৎ এক বছরের মাথাতেই শেষ হচ্ছে সিরিয়ালের কাহিনি।
আরও পড়ুন : মৎস্যজীবীদের লটারি! দিঘা মোহনায় ধরা পড়ল পেল্লাই দুই তেলিয়া ভোলা, কত টাকায় বিক্রি হল জানেন?
কবে হবে শেষ সম্প্রচার: বর্তমানে যেখানে বেশিরভাগ ধারাবাহিকই মাত্র কয়েক মাস চলতে না চলতেই বন্ধ হয়ে যায়, সেখানে এক বছর পূর্ণ করে কোনও সিরিয়াল শেষ হওয়া যথেষ্ট সম্মানীয় বিষয় বলেই মত ওয়াকিবহাল মহলের। যদিও এখনও পর্যন্ত শুভ বিবাহের শেষ সম্প্রচারের সময় প্রকাশ্যে আনা হয়নি চ্যানেলের তরফে।
আরও পড়ুন : ফের আত্মহত্যার চেষ্টা মেট্রোয়, ব্লু লাইনে দীর্ঘক্ষণ ব্যাহত পরিষেবা
প্রসঙ্গত, শুভ বিবাহ সিরিয়ালেই প্রথম জুটি বেঁধেছিলেন হানি বাফনা এবং সোনামণি সাহা। এই নতুন জুটিকে আপন করেই নিয়েছিলেন দর্শকরা। অন্যদিকে জি বাংলায় শেষ হচ্ছে রুবেল-মোহনার ‘তুই আমার হিরো’।













