বাংলাহান্ট ডেস্ক : আবারও মেট্রোয় (Kolkata Metro) আত্মহত্যার চেষ্টার ঘটনায় শহর কলকাতায় স্তব্ধ হয়ে গেল পরিষেবা। রবিবার বিকেলে টালিগঞ্জ মেট্রোয় ঘটে এই অঘটন। চলন্ত মেট্রোর সামনে ঝাঁপ মেরে আত্মহত্যা করার চেষ্টার কারণে এদিন ব্লু লাইনে ব্যাহত হয় পরিষেবা। রবিবার বিকেলে প্রায় আধ ঘন্টা ধরে ভাঙা লাইনে মেট্রো চলাচল করে এদিন।
ফের মেট্রোর (Kolkata Metro) ব্লু লাইনে আত্মহত্যার চেষ্টা
মেট্রো সূত্রে পাওয়া খবর অনুযায়ী, রবিবার বিকেল ৪ টে ২০ নাগাদ ঘটে এই ঘটনা। টালিগঞ্জ স্টেশনে ডাউন লাইনে মেট্রো ঢুকতেই লাইনে ঝাঁপ দেন এক ব্যক্তি। তবে তড়িঘড়ি তৈরি মেট্রো থামিয়ে দেন চালক। মেট্রো কর্তৃপক্ষের মারফত জানা গিয়েছে, প্রায় ২৪ থেকে ৩০ বছরের মধ্যে ছিল ওই ব্যক্তির বয়স।

হাসপাতালে পাঠানো হয় ব্যক্তিকে: ঘটনাটি ঘটতেই দ্রুত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় লাইনে। দ্রুত ওই ব্যক্তিকে উদ্ধারের কাজও শুরু হয়ে যায়। মেট্রোর এক আধিকারিক জানান, ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তবে তার তার শারীরিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত কোনও তথ্য মেলেনি।
আরও পড়ুন : মৎস্যজীবীদের লটারি! দিঘা মোহনায় ধরা পড়ল পেল্লাই দুই তেলিয়া ভোলা, কত টাকায় বিক্রি হল জানেন?
কখন স্বাভাবিক হয় পরিষেবা: এই ঘটনার জেরে এদিন ব্লু লাইনে বিকেলে ব্যাহত হয় মেট্রো (Kolkata Metro) পরিষেবা। ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পর প্রায় বিকেল ৪ টে ৫০ নাগাদ পরিষেবা স্বাভাবিক হয়। বারংবার এই ধরণের ঘটনা চিন্তা বাড়িয়ে তুলেছে মেট্রো কর্তৃপক্ষের।
আরও পড়ুন : ভুলে যাবেন ইলিশ-ভেটকির স্বাদ, এই মাছ দিয়ে ভাপা বানিয়ে দেখুন, মুখে লেগে থাকবে স্বাদ
প্রায়ই মেট্রো লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার খবর সামনে আসে। মেট্রোর ব্লু লাইনেই আত্মহত্যার প্রবণতা বেশি। এমন ঘটনা রুখতে প্ল্যাটফর্মে স্ক্রিন ডোর লাগানো হয়েছে। মেট্রোর গ্রিন লাইনে অর্থাৎ হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত রুটে প্রতিটি স্টেশনেই রয়েছে প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর। কিন্তু ব্লু লাইনে এমন পরিকাঠামো না থাকায় স্ক্রিন ডোর লাগানো সম্ভব হচ্ছে না বলেই খবর।













