ভুলে যাবেন ইলিশ-ভেটকির স্বাদ, এই মাছ দিয়ে ভাপা বানিয়ে দেখুন, মুখে লেগে থাকবে স্বাদ

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : মাছে ভাতে বাঙালিকে যদি মাছ ভাপা দেওয়া হয় তবে মুখে হাসি ফুটবেই। কিন্তু মাছের ভাপা (Recipe) মানেই যে শুধু ইলিশ বা ভেটকি হবে তার কোনও মানে নেই। যে কোনও মাছের ভাপাতেই দিব্যি খুলবে স্বাদ।

চেখে দেখুন কাতলা ভাপার রেসিপি (Recipe)

বাড়িতে সবসময় ইলিশ ভেটকি থাকে না। তবে কি ভাপা মাছ করা যাবে না বাড়িতে? ইলিশ ভেটকির বাইরে স্বাদবদল করতে চাইলে একবার ট্রাই করে দেখতেই পারেন কাতলা মাছের ভাপা। কীভাবে বানাবেন, রইল রেসিপি-

Easy recipe of katla bhapa

কাতলা ভাপার উপকরণ:

কাতলা মাছ- ৪-৫ টুকরো

সাদা বা কালো সরষে- ২ টেবিল চামচ

পোস্ত- ১ টেবিল চামচ

নারকেল কোরা- ২ টেবিল চামচ

ফেটানো টক দই- ১ টেবিল চামচ

কাঁচা লঙ্কা- ৪-৫টি

হলুদ গুঁড়ো- আধ চা চামচ

সরষের তেল

আরও পড়ুন : মুখে দিলেই গলে যাবে, গাজর-চাল দিয়ে এভাবে বাড়িতে বানান ফিরনি, রইল সহজ রেসিপি

কাতলা ভাপার প্রণালী: মাছের টুকরোগুলি ভালো করে ধুয়ে নুন হলুদ (Recipe) মাখিয়ে ১৫ মিনিট রেখে দিতে হবে। তারপর হালকা ভেজে তুলে নিতে হবে। অন্যদিকে সরষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর নারকেল কোরা একটু নুন দিয়ে মিহি করে বাটতে হবে।

আরও পড়ুন : মৎস্যজীবীদের লটারি! দিঘা মোহনায় ধরা পড়ল পেল্লাই দুই তেলিয়া ভোলা, কত টাকায় বিক্রি হল জানেন?

অন্য একটি পাত্রে এই পেস্টের সঙ্গে টক দই, হলুদ, নুন, চিনি, সরষের তেল মিশিয়ে নিতে হবে। মাছের টুকরোয় মশলা ভালো করে মাখিয়ে সরষের তেল এবং চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনা বন্ধ করতে হবে। এবার একটি বড় পাত্রে জল ফুটিয়ে তার মধ্যে মাছের পাত্রটি রেখে ১৫-২০ মিনিট ভাপিয়ে পরিবেশন করুন কাতলা মাছের ভাপা।