বাংলাহান্ট ডেস্ক : মোগলাই খানার দৌলতে ফিরনির নাম এখন ঘোরে ভোজনরসিকদের মুখে মুখে। বাঙালি মিষ্টির পাশাপাশি এই মিষ্টি পদটিও হয়ে উঠেছে সকলের প্রিয়। কিন্তু ফিরনি (Recipe) খেতে হলে সবসময় রেস্তোরাঁর শরণাপন্নই বা কেন হতে হবে? বাড়িতেই সহজে বানিয়ে ফেলুন ফিরনি, তবে থাকছে একটি টুইস্ট।
চেখে দেখুন গাজরের ফিরনির সুস্বাদু রেসিপি (Recipe)
সাধারণ ফিরনি তো কমবেশি সকলেই খেয়েছেন। কিন্তু এর সঙ্গে গাজরের মেলবন্ধন হলে কেমন হয়? গাজরের হালুয়ার একঘেয়েমি থেকে বেরোতে চাইলে চেখে দেখতেই পারেন গাজরের ফিরনি। রইল রেসিপি-

গাজরের ফিরনির রেসিপির (Recipe) উপকরণ:
গাজর- ২৫০ গ্রাম
ফুল ফ্যাট দুধ- ১ লিটার
বাসমতী চাল- ৩০ গ্রাম
ছোট এলাচ- ৩-৪ টি
কাজু-পেস্তা-কাঠবাদাম- ৩-৪ টেবিল চামচ
চিনি- ১০০ গ্রাম
গোলাপজল- আধ চামচ
আরও পড়ুন : আলু-বেগুনের চপচপে তেলেভাজা নয়, বিকেলের চা জমে উঠছে সয়াবিনের স্বাস্থ্যকর পকোড়ায়
গাজরের ফিরনির প্রণালী: প্রথমেই চাল ধুয়ে আধ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এবার সামান্য জল দিয়ে একটি পেস্ট বানিয়ে নিতে হবে। এবার একটি ননস্টিক প্যানে সামান্য ঘি দিয়ে ফোরন দিতে হবে এলাচ। তার মধ্যে কোরানো গাজর দিয়ে পাঁচ মিনিট ভাজা ভাজা করে নিতে হবে।
আরও পড়ুন : বেনজির কাণ্ড জি বাংলায়, স্লট ঘোষণা হয়েও সম্প্রচার হল না নতুন মেগা!
গাজরের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিতে হবে দুধ। দুধ ফুটে উঠলে ঢাকা দিয়ে দিতে হবে। গাজর সেদ্ধ হলে মিশিয়ে দিতে হবে চালের পেস্ট। গাজর সেদ্ধ হয়ে দুধ প্রায় শুকিয়ে এলে চিনি দিয়ে নাড়তে হবে। মিশ্রণ ঘন হয়ে গেলে গোলাপজল এবং কাজু পেস্তা ছড়িয়ে দিতে হবে। ব্যস, এবার ঠাণ্ডা করে পরিবেশন করুন গাজরের ফিরনি।













