আলু-বেগুনের চপচপে তেলেভাজা নয়, বিকেলের চা জমে উঠছে সয়াবিনের স্বাস্থ্যকর পকোড়ায়

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : বিকেল হলেই ভাজাভুজি খাওয়ার ইচ্ছা হয় সকলেরই। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মানুষ স্বাস্থ্যসচেতন হচ্ছে। তাই তেলে ভাজা আলুর চপ, বেগুনি (Recipe) ছেড়ে অনেকেই ঝুঁকছেন স্বাস্থ্যসম্মত অপশনের দিকে। আর তাই পুরুলিয়া জেলার রঘুনাথপুরে বাড়ছে সয়াবিনের পকোড়ার জনপ্রিয়তা।

স্বাস্থ্যগুণেও ঠাসা সয়াবিনের পকোড়া (Recipe)

সয়াবিন, পেঁয়াজ, কাঁচালঙ্কা, ধনেপাতা এবং বিশেষ মশলার সংমিশ্রণে তৈরি সয়াবিনের পকোড়া ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা পেয়েছে। সয়াবিন দিয়ে তৈরি হওয়ায় এই মুচমুচে পকোড়া স্বাস্থ্যগুণের দিক থেকে উপকারী।

Soyabean Pakoda recipe popularity going higher

কোথায় মিলছে সয়াবিনের পকোড়া: পুরুলিয়ার রঘুনাথপুর শহরের বড় কালী মন্দিরের সামনে একটি ঠেলাগাড়িতে সয়াবিনের পকোড়া নিয়ে বসেন সুনীল দাস। নিজের বাড়িতেই পকোড়া বানান তিনি। ঠেলাগাড়ির দোকান খুলতেই শুরু হয়ে যায় ভিড়। কিন্তু হঠাৎ এমন পকোড়া বানানোর সিদ্ধান্ত নিলেন কেন তিনি?

আরও পড়ুন : বিজ্ঞপ্তি দিয়েও হঠাৎ বদল, উধাও গাইডলাইন, যুবসাথীতে আবেদন করতে পারবেন কৃষকবন্ধুরা?

কেন এমন পরিকল্পনা: সুনীল দাস বলেন, একদিন হঠাৎ তাঁর মাথায় নতুন স্বাদের পকোড়া (Recipe) তৈরির চিন্তা আসে। সেই ভাবনা থেকেই সয়াবিনের পকোড়া তৈরি করার পরিকল্পনা করেন তিনি। এখন স্কুল, কলেজ, অফিস শেষে অনেকেই ভিড় জমান তাঁর দোকানে।

আরও পড়ুন : এক ঘন্টারও কম সময়ে মিরাট থেকে দিল্লি! প্রধানমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হয়ে গেল দেশের দ্রুততম মেট্রোর

মুখরোচক, অথচ পুষ্টিগুণে ভরা পকোড়ার দাম পিস প্রতি মাত্র ৮ টাকা। তাই স্বাস্থ্যসচেতনরা তো বটেই, অনেকেই ভিড় করছেন সুনীলের ঠেলাগাড়িতে। বিকেলের তেলেভাজার স্বাদ নিতে চাইলে তাই অনেকেই এখন সয়াবিনের পকোড়াই বেছে নিচ্ছেন।