বাংলাহান্ট ডেস্ক : ভারতের মেট্রো পরিষেবায় বিপ্লব। রবিবার উদ্বোধন হয়ে গেল দেশের দ্রুততম মেট্রোর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে এদিন বেলা সাড়ে বারোটা নাগাদ উদ্বোধন হল মিরাট মেট্রোর (Meerut Metro)। ঘন্টায় ১২০ কিমি স্পিড তোলা এই মেট্রোই হতে চলেছে দেশের মধ্যে দ্রুততম।
চালু হয়ে গেল দ্রুততম মিরাট মেট্রো (Meerut Metro)
রবিবার শতাব্দী নগর স্টেশন থেকে একসঙ্গে মিরাট মেট্রো এবং নমো ভারত ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। জানা গিয়েছে, এই মেট্রোতে চেপেই প্রথমে মিরাট সাউথ পর্যন্ত যাবেন তিনি। তারপর সেখানে তাঁর হাত ধরেই উদ্বোধন হবে ১২ হাজার ৯৩০ কোটি টাকার দিল্লি-মিরাট ব়্যাপিড মেট্রো করিডরের।

কোন রুটে চলবে মেট্রো: জানা যাচ্ছে, প্রায় ৮২ কিমি দীর্ঘ দিল্লি-গাজিয়াবাদ-মিরাট নমো ভারত করিডর হল ভারতের প্রথম আঞ্চলিক ব়্যাপিড ট্রানজিট সিস্টেম। দিল্লির সরাই কালে খান স্টেশন থেকে উত্তরপ্রদেশের মোদীপুরম স্টেশন পর্যন্ত ছুটবে ব়্যাপিড রেল। মাঝে আবার নমো ভারত ব়্যাপিড রেলের সঙ্গে ট্র্যাক ভাগ করবে ২৩ কিমি দীর্ঘ মিরাট মেট্রো (Meerut Metro)। যাত্রীদের যাতে মেট্রো থেকে ট্রেন ধরতে সুবিধা হয় সেকথা মাথায় রেখেই এই ব্যবস্থা করা হয়েছে।
আরও পড়ুন : শুরু থেকেই তলানিতে TRP, বছর ঘোরার আগেই গল্প শেষ জি বাংলার আরেক সিরিয়ালের
কত বেগে চলবে মেট্রো: উল্লেখ্য, ঘন্টায় ১৩৫ কিমি ডিজাইন স্পিড ধার্য করা হয়েছে নমো ভারত ব়্যাপিড রেলের। তবে ঘন্টায় ১২০ কিমি সর্বোচ্চ স্পিডেই ছুটবে এই ট্রেন। ২৩ কিমি মেট্রো পথের মধ্যে ১৬ কিমি রাস্তা রয়েছে মাটির উপরে এবং বাকি ৭ কিমি রয়েছে মাটির নীচে।
আরও পড়ুন : বিজ্ঞপ্তি দিয়েও হঠাৎ বদল, উধাও গাইডলাইন, যুবসাথীতে আবেদন করতে পারবেন কৃষকবন্ধুরা?
মোট ১৩ টি স্টেশন থাকছে সমগ্র রুটে। জানা গিয়েছে, সপ্তাহের কর্মব্যস্ত দিনগুলিতে ভোর ৬ টা থেকে শুরু হবে মেট্রো পরিষেবা, চলবে রাত ১০ টা পর্যন্ত। আর রবিবার সকাল ৮ টা থেকে রাত ১০ টা পর্যন্ত মেট্রো পরিষেবা পাওয়া যাবে। ব্যস্ত সময়ে ৫-১০ মিনিট অন্তর মিলবে পরিষেবা। মাত্র ৫৫ মিনিটেই মিরাট থেকে দিল্লি পৌঁছে দেবে এই মেট্রো। সবথেকে সুবিধাজনক বিষয় হল, একই টিকিটে নমো ভারত ব়্যাপিড রেল এবং মিরাট মেট্রোর পরিষেবা নিতে পারবেন যাত্রীরা।













