বাংলাহান্ট ডেস্ক : টেলিপাড়ায় এখন শুধুই সিরিয়াল (Serial) বন্ধের খবর। নতুন পুরনো নির্বিশেষে একের পর এক ধারাবাহিক বন্ধ হওয়ায় স্লটেও রদবদল হচ্ছে বারংবার। আবার নতুন সিরিয়ালকে জায়গা দেওয়ার জন্যও বন্ধ হচ্ছে ধারাবাহিক। এবার জি বাংলার আরও একটি সিরিয়াল বন্ধের খবরে হতবাক দর্শকরা।
শেষ হচ্ছে আরও এক ধারাবাহিক (Serial)
কিছুদিন আগেই স্লট বদল হয়েছে ‘তুই আমার হিরো’র। সম্প্রচার শুরু হওয়ার পর থেকে তেমন টিআরপি তুলতে পারেনি ধারাবাহিকটি। তাই সম্প্রতি কুসুম এর সঙ্গে স্লট বদল হয় এই সিরিয়ালের। তখনই খটকা লেগেছিল অনেকের। আর এবার এল খারাপ খবর।

কী জানালেন কলাকুশলীরা: শেষ হচ্ছে তুই আমার হিরো। সম্প্রতি সিরিয়ালের অভিনেত্রী অনুরাধা মুখোপাধ্যায় একটি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। সিরিয়ালের প্রায় সমস্ত কলাকুশলীদেরই দেখা গিয়েছে সেখানে। অনুরাধা পোস্টে লিখেছেন, ‘শেষ হল তুই আমার হিরো। দেখা হবে আবার অন্য কোথাও অন্য কোনও ভাবে। অনেক ধন্যবাদ আমাদের এত ভালোবাসা দেওয়ার জন্য’।
আরও পড়ুন : দিনের এই নির্দিষ্ট সময়েই করা যাবে আবেদন, কী কী ডকুমেন্ট লাগবে যুব সাথীর জন্য?
এখনও এক বছরও হয়নি: প্রসঙ্গত, গত বছর মার্চ মাসে শুরু হয়েছিল এই সিরিয়ালটি (Serial)। বছর ঘোরার আগেই শেষ হল সিরিয়ালের শুটিং। যদিও এখনও শেষ সম্প্রচারের সময় ঘোষণা করা হয়নি। প্রথম থেকেই তেমন টিআরপির মুখ দেখাতে পারেনি সিরিয়ালটি। মনে করা হচ্ছে, সেই কারণেই শেষ হতে বসেছে এই ধারাবাহিক।
আরও পড়ুন : দু বছর আগে আগুনে হয় ভস্মীভূত, হলং বনবাংলো নিয়ে এল বড় আপডেট
বর্তমানে বিকেল সাড়ে পাঁচটায় সম্প্রচারিত হচ্ছে তুই আমার হিরো। তবে এই সিরিয়ালটি শেষ হয়ে গেলে শূন্যস্থানে কোন ধারাবাহিক আসবে সে বিষয়ে এখনও কিছুই জানায়নি চ্যানেল কর্তৃপক্ষ।
















