বাংলাহান্ট ডেস্ক : নির্বাচনের আগে রাজ্যের কর্মহীন যুবক যুবতীদের জন্য যুব সাথী (Yuva Sathi) প্রকল্পের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাসে মাসে ১৫০০ টাকার জন্য বিভিন্ন বিধানসভা কেন্দ্রে যুবসাথীর ক্যাম্পে পড়ছে লম্বা লাইন। প্রাক গ্রীষ্মের রোদ উপেক্ষা করেই চলছে ফর্ম তোলার কাজ। তবে যাঁরা লাইনে দাঁড়াতে চান না, তাঁরা অনলাইনেও করতে পারবেন আবেদন।
নির্দিষ্ট সময়ে করতে হবে যুব সাথীর (Yuva Sathi) অনলাইন আবেদন
অনলাইন এবং অফলাইন, দুভাবেই আবেদন করা যাচ্ছে যুব সাথী প্রকল্পে। তবে দিনের যে কোনো সময় তা করা যাবে না। অনলাইনে আবেদনের জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে সরকারের তরফে। সন্ধ্যা সাতটা থেকে রাত নটা পর্যন্তই শুধুমাত্র অনলাইনে ফর্ম ফিল আপ করা যাবে যুব সাথীর। শুধুমাত্র এই সময়ের মধ্যেই করতে হবে ফর্ম ফিল আপ।

কীভাবে করতে হবে আবেদন: অনলাইনে আবেদনের জন্য প্রথমেই যেতে হবে https://apas.wb.gov.in ওয়েবসাইটে। সেখানে ‘ক্লিক টু অ্যাপ্লাই’ অপশনে ক্লিক করলে খুলবে অপর একটি পেজ। মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করতে হবে সেখানে। এরপরেই পাওয়া যাবে ফর্ম। প্রয়োজনীয় নথি (Yuva Sathi) দিয়ে ফর্ম সাবমিট করতে হবে। এরপর আবেদনপত্রটি ডাউনলোড করে রেখে দিতে হবে। কিন্তু কী কী নথি লাগবে আবেদনের জন্য?
আরও পড়ুন : এবারও দোল বন্ধ সোনাঝুরিতে, পর্যটকদের নিরাশ করে বড় সিদ্ধান্ত বন দপ্তরের
কী কী তথ্য দরকার: অনলাইনে আবেদন করার জন্য প্রয়োজন হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট, আধার কার্ড, ভোটার কার্ড, জাতিগত শংসাপত্র, ব্যাঙ্কের পাসবইয়ের ছবি, পাসপোর্ট সাইজের ছবি এবং সইয়ের ছবি।
আরও পড়ুন : মটন বিরিয়ানি থেকে চিকেন চাপ, তিন বেলা এলাহি খাবারের আয়োজন ভোটকর্মীদের জন্য, ডাকা হল টেন্ডার
ক্যাম্পভিত্তিক গড় হিসেব অনুযায়ী, তপসিয়া, ট্যাংরা, গার্ডেনরিচ, মেটিয়াবুরুজের মতো এলাকায় প্রত্যাশার তুলনায় কম আবেদন জমা পড়েছে। অদ্ভূত ভাবে শহরের অন্যতম ‘অভিজাত’ এলাকা টালিগঞ্জে সবথেকে বেশি আবেদন জমা পড়েছে। বৃহস্পতিবার থেকে আরও তিনটি নতুন ক্যাম্পও যুক্ত হয়েছে।













