বাংলাহান্ট ডেস্ক : রাজ্যে নির্বাচনের নির্ঘন্ট নিয়ে জল্পনা তুঙ্গে। এসআইআরের মাঝেই শুরু হয়ে গিয়েছে নির্বাচনী (Election) প্রস্তুতি। আর এবার ভোটকর্মীদের জন্য থাকছে এলাহি আয়োজন। সাধারণ বাঙালি পদ থেকে চাইনিজ, কন্টিনেন্টাল, এমনকি ভিন রাজ্যের খাবারও থাকছে ভোটকর্মীদের জন্য। এমনই উদ্যোগ নেওয়া হয়েছে পূর্ব বর্ধমানে।
ভোটকর্মীদের (Election) জন্য এলাহি খাবারের ব্যবস্থা
পূর্ব বর্ধমানের জেলাশাসকের দপ্তর থেকে ডাকা হয়েছে খাবার সরবরাহের টেন্ডার। জানা যাচ্ছে, তাতে সকালের জলখাবার, লাঞ্চ আর ডিনার মিলিয়ে প্রায় ৪৯ টি পদের দরপত্র ডাকা হয়েছে। কী কী থাকছে তালিকায়?

কী কী থাকছে মেনুতে: জানা যাচ্ছে, টিফিনের মেনুতে থাকছে চা, বিস্কুট, কেক, পেস্ট্রি, কলা, ডিম, ধোসা, দইবড়া, ধোকলা, সিঙাড়া, ভেজ মোমো, ননভেজ মোমো, ভেজ চপ, স্যান্ডউইচ, চাউমিন, এগ রোল, চিকেন রোলের মতো প্রায় ১৯ রকমের আইটেম। দুপুরের খাবারের তালিকায় থাকছে ভাত, ডাল, আলু পোস্ত, মিক্সড ভেজ, পনির কারি, মাছের ঝোল, চিকেন কারি, চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি, ফ্রায়েড রাইস, চিকেন কষা, চিকেন চাপ, মাটন চাপ, মাটন কষা, রেশমি চিকেন কাবাব, ভেজ স্যুপ, আলুর দমের মতো লোভনীয় খাবার।
আরও পড়ুন : ‘অভিজাত’ এলাকাতেই ভিড় বেশি, যুবসাথীর ফর্ম তোলায় ভবানীপুরকে পেছনে ফেলল টালিগঞ্জ
লোভনীয় খাবারের ব্যবস্থা: রাতের খাবারেও থাকছে প্রায় ১৮ রকমের পদ। ভেজ ফ্রায়েড রাইস, পোলাও, চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি, পনির বিরিয়ানি, রুটি, চিকেন কষা, পনির কারি, শাহী পনির, মাশরুম কারি, ভেজ মাঞ্চুরিয়ান, চিকেন চাপ, মটন চাপ, চিলি চিকেন, ফিশ ফিঙ্গার, বাটার চিকেন, তন্দুরি রুটি, চিকেন তন্দুরির মতো খাবার থাকছে তালিকায়।
আরও পড়ুন : এবারও দোল বন্ধ সোনাঝুরিতে, পর্যটকদের নিরাশ করে বড় সিদ্ধান্ত বন দপ্তরের
জেলা প্রশাসনের আধিকারিক সূত্রে খবর, নির্বাচন (Election) চলাকালীন বুথে যে ভোটকর্মীরা যান, তাঁদের নির্দিষ্ট ভাতা বা অ্যালাওয়েন্স দেওয়া হয়। এই কর্মীরা বাদে নির্বাচনের সঙ্গে যুক্ত অন্য কর্মী আধিকারিকদের জন্য বরাদ্দ করা হচ্ছে এই খাবার। জানা যাচ্ছে, এই খাবার যে হারে সরবরাহ হবে সেই একই হারে বুথের ভোটকর্মীদেরও ভাতা দেওয়া হবে।













