বাংলাহান্ট ডেস্ক : রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘যুব সাথী’তে (Yuva Sathi) কারা আবেদন করতে পারবেন তা নিয়ে ধোঁয়াশা অব্যাহত। সম্প্রতি এই প্রকল্পের নিয়মাবলীতে বেশ কিছু রদবদল করা হয়েছে। নথিপত্র জমা দেওয়ার পদ্ধতি এবং কৃষকবন্ধু প্রকল্পের উপভোক্তাদের যোগ্যতা নিয়েও শুরু হয়েছে জল্পনা।
যুবসাথীর (Yuva Sathi) অনলাইন আবেদনের ক্ষেত্রে নিয়ম বদল
জানা গিয়েছে, যুবসাথীর অনলাইন আবেদনের প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে ডকুমেন্ট আপলোডের ক্ষেত্রে নিয়মে কিছু বদল আনা হয়েছে। এখন থেকে শুধু অরিজিনাল নথিপত্রের স্ক্যান কপি আপলোড করলেই হবে না, সেল্ফ অ্যাটেস্টেড বাধ্যতামূলক করা হয়েছে। আবেদন করার সময় নথির জেরক্স কপিতে নিজের সই করতে হবে। এরপর সই করা কপিটি স্ক্যান করে আপলোড করতে হবে।

কীভাবে করতে হবে আবেদন: তবে যারা ইতিমধ্যেই সেল্ফ অ্যাটেস্টেড ছাড়া স্ক্যান কপি আপলোড করেছেন তাদেরও চিন্তার কোনও কারণ নেই। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এই কারণের জন্য কারোর আবেদন বাতিল হবে না। এছাড়া কৃষকবন্ধু প্রকল্পের উপভোক্তারাও কি এই ভাতার (Yuva Sathi) সুবিধা সুবিধা পাবেন? রয়েছে ধোঁয়াশা।
আরও পড়ুন : শুরু থেকেই তলানিতে TRP, বছর ঘোরার আগেই গল্প শেষ জি বাংলার আরেক সিরিয়ালের
কেন আবেদন বাতিল: রউল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি সিউড়ি ১ ডেভলপমেন্ট ব্লক থেকে প্রকাশিত মেমোতে স্পষ্ট বলা ছিল, কৃষকবন্ধু প্রকল্পের উপভোক্তারাও এই ভাতার জন্য আবেদন করতে পারবেন। কিন্তু সেই নোটিশ বাতিল করে নতুন মেমো জারি করা হয় সম্প্রতি। সেখানে কৃষকবন্ধু্ উপভোক্তাদের আবেদনের বিষয়টি সরিয়ে দেওয়া হয়েছে। উপরন্তু দপ্তরের ওয়েবসাইট থেকেও সরিয়ে দেওয়া হয়েছে গাইডলাইন, যাতে ধোঁয়াশা আরও বেড়েছে।
আরও পড়ুন : SIR আবহে রাজ্যে বাতিল বিচারকদের ছুটি, সুপ্রিম নির্দেশে বিজ্ঞপ্তি হাইকোর্টের
উল্লেখ্য, সরকারের তরফে এখনও পর্যন্ত কোনও স্পষ্ট নির্দেশিকা আসেনি। তাই বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, আবেদন চালিয়ে যেতে। পরবর্তীতে যদি নিয়ম পরিবর্তন করা হয় তবে বাতিল হতে পারে আবেদন।













