বাংলাহান্ট ডেস্ক : এসআইআর আবহে রাজ্যে সমস্ত বিচারকদের ছুটি বাতিল হল। আগামী ৯ মার্চ পর্যন্ত কোনও জরুরি অসুস্থতা ছাড়া কোনও বিচারকই ছুটি নিতে পারবেন না, এমনই বিজ্ঞপ্তি জারি হয়েছে। আসলে রাজ্যে এসআইআরের শেষ পর্যায়ের কাজে একটি গুরুত্বপূর্ণ অংশের ভার বিচার বিভাগের উপরে দিয়েছে সুপ্রিম কোর্ট। তাই কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে ছুটি নিয়ে।
হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে বাতিল বিচারকদের ছুটি
শুক্রবার সুপ্রিম কোর্ট জানায়, এসআইআরের কাজে তথ্যে অসঙ্গতির যে সমস্ত ঘটনাগুলি ঘটেছে সেগুলির নিষ্পত্তি করতে হবে হাইকোর্টে নিযুক্ত আধিকারিকদের। এরপরেই শনিবার বিজ্ঞপ্তি দিয়ে ৯ মার্চ পর্যন্ত সব বিচারকদের ছুটি বাতিল করে শীর্ষ আদালত। পাশাপাশি শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী, শনিবার হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের নেতৃত্বে হয় বৈঠক। সূত্রের খবর অনুযায়ী, হেভিওয়েটদের নিয়ে সেই বৈঠকে নির্বাচন কমিশন প্রস্তাব দেয়, প্রতিটি বিধানসভার জন্য একজন করে বিচার বিভাগীয় অফিসার নিয়োগ করার জন্য।

কী বলা হয়েছে বিজ্ঞপ্তিতে: ওই বৈঠকে কমিশনের তরফে আরও জানানো হয়, বিধানসভা এবং জেলাভিত্তিক তথ্যগত অসঙ্গতির তালিকা তাঁরা বিচারবিভাগীয় আধিকারিকদের হাতে তুলে দেবেন। সোমবার থেকে আবার শুরু হবে নথি যাচাইয়ের কাজ। এদিকে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) তরফে বিজ্ঞপ্তি জারি করে এসআইআর চলাকালীন পকসো, এনডিপিএস এর মতো বিশেষ আইনের ধারায় দায়ের হওয়া মামলার শুনানির জন্য বিভিন্ন জেলায় দায়িত্ব দেওয়া হয়েছে বিচারকদের। পাশাপাশি কোন বিচারককে কোন জেলার কোন আদালতে দায়িত্ব দেওয়া হয়েছে তার তালিকাও হাইকোর্ট দিয়ে দিয়েছে।
আরও পড়ুন : মটন বিরিয়ানি থেকে চিকেন চাপ, তিন বেলা এলাহি খাবারের আয়োজন ভোটকর্মীদের জন্য, ডাকা হল টেন্ডার
বড় দায়িত্ব আধিকারিকদের উপর: জানা যাচ্ছে, বিচার বিভাগীয় আধিকারিকদের প্রায় ৪৫-৬০ লক্ষ ভোটারের নথি যাচাই এবং নিষ্পত্তির দায়িত্ব দেওয়া হয়েছে। আপাতত ২৫০ জন বিচার বিভাগীয় আধিকারিককে দেওয়া সম্ভব বলে হাইকোর্টের প্রধান বিচারপতি জানিয়েছেন বলে খবর সূত্রের। তবে এত তাড়াতাড়ি কীভাবে এই কাজ সম্ভব হবে তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। রবিবার নির্বাচন কমিশনের সঙ্গে একটি বৈঠকও তিনি করতে পারেন বলে খবর।
আরও পড়ুন : দু বছর আগে আগুনে হয় ভস্মীভূত, হলং বনবাংলো নিয়ে এল বড় আপডেট
উল্লেখ্য ছুটি বাতিলের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, যাদের বদলি হয়েছে তাদের নির্দিষ্ট তারিখের মধ্যে নতুন জায়গায় যোগ দিতে হবে। ট্রানজিট লিভ নিতে পারবেন না তারা। ওই বিজ্ঞপ্তিতেই জানানো হয়েছে, জেলা ও দায়রা বিচারক, মুখ্য বিচারক, অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক, বিশেষ সিবিআই আদালতের বিচারক, সিটি সিভিল কোর্ট, সিটি সেশনস কোর্টের বেঞ্চের কর্মরত বিচারকদের সকলেরই ছুটি বাতিল করা হয়েছে।













