বাংলার ২ শিক্ষকের পরম প্রাপ্তি! রাষ্ট্রপতির হাত থেকে পাচ্ছেন জাতীয় শিক্ষক পুরস্কার, জানুন তাঁদের পরিচয়

Published on:

Published on:

Two teachers from West Bengal getting National Teachers Award 2026 from the President
Follow

বাংলা হান্ট ডেস্কঃ শিক্ষক দিবসের দিন দেশের ৮২ জন শিক্ষকের (School Teacher) হাতে তুলে দেওয়া হবে জাতীয় শিক্ষক পুরস্কার ২০২৬ (National Teachers Award 2026)। শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই বিশেষ সম্মানে ভূষিত হবেন তাঁরা। এই ৮২ জনের মধ্যে পশ্চিমবঙ্গেরও দু’জন শিক্ষক রয়েছেন। তাঁদের হাতে পুরস্কার তুলে দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

জাতীয় শিক্ষক পুরস্কার পাচ্ছেন বাংলার কোন দু’জন শিক্ষক? | (National Teachers Award 2026)

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সারা দেশের অন্যতম সেরা শিক্ষকদের অবদানকে সম্মান ও স্বীকৃতি দেওয়াই জাতীয় শিক্ষক পুরস্কারের অন্যতম উদ্দেশ্য। শিক্ষাক্ষেত্রে তাঁদের অবদান, পরিশ্রম ও নিষ্ঠা স্কুলশিক্ষাকে আরও মজবুত করে তোলার পাশাপাশি ছাত্রছাত্রীদের জীবনেও ইতিবাচক প্রভাব ফেলেছে।

আরও পড়ুনঃ ফের অ্যাকশনে দুর্নীতিদমন কমিশন! ফিরহাদের পর প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হানা

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী জানিয়েছেন, শিক্ষাক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য এই বছর মোট ৮২ জন শিক্ষককে জাতীয় শিক্ষক পুরস্কার দেওয়া হবে। পশ্চিমবঙ্গের স্কুলশিক্ষা বিভাগের দু’জন শিক্ষকের নাম সেই তালিকা রয়েছে। রামকৃষ্ণ সারদা বিদ্যাপীঠ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পলাশ চৌধুরী ও নয়াগ্রাম ব্লকের গভর্নমেন্ট মডেল বিদ্যালয়ের শিক্ষক শান্তনু পাত্রের হাতে এই পুরস্কার তুলে দেবেন রাষ্ট্রপতি।

বাংলার এই দুই শিক্ষকের পাশাপাশি দেশের আরও নানা রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের শিক্ষকরা জাতীয় শিক্ষক পুরস্কার ২০২৬-এ ভূষিত হতে চলেছেন। বিহার, অসম, চণ্ডীগড়, গুজরাট, দিল্লি, গোয়া, অরুণাচল প্রদেশ, আন্দামার ও নিকোবর দ্বীপপুঞ্জ, জম্মু ও কাশ্মীর, কর্ণাটক, কেরালা, মণিপুর, মহারাষ্ট্র, মিজোরাম, পাঞ্জাব, ওড়িশা, ঝাড়খণ্ড, রাজস্থান, হিমাচল প্রদেশ সহ আরও একাধিক জায়গার নাম রয়েছে সেই তালিকায়।

National Teachers Award 2026

জাতীয় শিক্ষক পুরস্কার অনুষ্ঠানে প্রত্যেক পুরস্কারপ্রাপকের কাজ ও অবদান তুলে ধরে বানানো সংক্ষিপ্ত তথ্যচিত্র দেখানো হবে। জানা গিয়েছে, জেলা, রাজ্য ও জাতীয় স্তরে মোট তিনটি ধাপে বাছাইয়ের মাধ্যমে এই ৮২ জন শিক্ষককে বেছে নেওয়া হয়েছে। সম্পূর্ণ প্রক্রিয়া পরিচালনার দায়িত্বে ছিল স্কুল শিক্ষা ও সাক্ষরতা দফতর।

জাতীয় শিক্ষক পুরস্কার পাওয়া যে কোনও শিক্ষকের কাছেই অত্যন্ত গর্বের। এবার বাংলার দুই শিক্ষক এই সম্মানে ভূষিত হতে চলেছেন। তাঁদের এই প্রাপ্তিতে যে রাজ্যের নামও উজ্জ্বল হবে তা আর আলাদা করে বলে দিতে হয় না।