DA মামলায় নয়া মোড়! রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা নিয়ে বড় তথ্য দিল সুপ্রিম কোর্ট

Published on:

Published on:

dearness allowance(189)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে পালাবদলের পর রাজ্য সরকারের আবেদন সংক্রান্ত ডিএ মামলার (Dearness Allowance) শুনানি পিছিয়ে যায় সুপ্রিম কোর্টে (Supreme Court)। দীর্ঘ ১৫ বছর পর পালাবদলে বদলে যায় সামগ্রিক চিত্র। বিভিন্ন ইস্যুতে নতুন সরকারের অবস্থান কী হবে, সেই বিষয় স্পষ্ট না হওয়ায় ৬ মে সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি তিন সপ্তাহ পিছিয়ে দেওয়ার আবেদন করা হয়েছিল রাজ্যের তরফে।

ডিএ মামলার শুনানি সংক্রান্ত আপডেট | Dearness Allowance

গত ১৫ এপ্রিল হয়েছিল শেষ শুনানি। ৬ মে সুপ্রিম কোর্টের ১১ নম্বর কোর্টে বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের স্পেশাল বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু নয়া নোটিফিকেশন জারি করে বলা হয়, জাস্টিস করোল ও মিশ্রের স্পেশাল বেঞ্চ বাতিল করা হয়েছে।

সেই সময় রাজ্য সরকারের আইনজীবী কুণাল মেমানি সুপ্রিম কোর্টে জানিছিলেন, রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকার গঠিত হওয়ায় তাদের পক্ষে এই মুহূর্তে কোনো নির্দিষ্ট বক্তব্য বা সিদ্ধান্ত জানানো সম্ভব নয়। নয়া সরকারের অবস্থান বিবেচনা করার জন্য তিন সপ্তাহের সময় চাওয়া হয়েছিল সর্বোচ্চ আদালতে।

সেই মতো ডিএ মামলার শুনানি পিছোয় ৩ সপ্তাহ। এবার তিন সপ্তাহ পর সুপ্রিম কোর্ট পুনরায় এই মামলার শুনানি করতে চলেছে বলে খবর। কনফেডারেশন অফ স্টেট্ গভঃ এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় সমাজমাধ্যমে জানিয়েছেন ২৭.০৫.২৬ তারিখে অর্থাৎ আগামীকাল বুধবার এই মামলা সুপ্রিম কোর্টে ওঠার সম্ভাবনা রয়েছে।

dearness allowance(188)

আরও পড়ুন: হুড়মুড়িয়ে কমবে তাপমাত্রা! টানা ৫ দিন দফায় দফায় ঝড়-বৃষ্টি দক্ষিণবঙ্গে: আবহাওয়ার খবর

সুপ্রিম কোর্টের দেওয়া নোটিফিকেশন অনুযায়ী বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রর ডিভিশন বেঞ্চে এই মামলা উঠতে পারে। এদিকে আগামী শনিবার ৩০ মে রাজ্য সরকারি কর্মীদের চার সংগঠনের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সবমিলিয়ে চলতি সপ্তাহ অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই রাজ্যের সরকারি কর্মীদের জন্য।