৬০ হলেই বাস ভাড়া ফ্রি, দিতে হবে না কোনও টাকা! মহিলাদের জন্য নতুন প্রকল্প বিজেপি সরকারের

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট ডেস্কঃ ভোটের সময় দেওয়া একের পর এক প্রতিশ্রুতি পূরণ করে চলেছে বিজেপি। এবার রাজ্যের প্রবীণ মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা (Free Bus Service) চালু করা হচ্ছে। ৬০ বছর বা তার বেশি বয়স হলেই সরকারি বাসে সম্পূর্ণ নিখরচায় যাতায়াত করতে পারবেন তাঁরা। এর জন্য একটি নতুন প্রকল্প (Government Scheme) চালু করছে রাজ্য সরকার।

৬০ হলেই ফ্রি বাস পরিষেবার সুবিধা পাবেন মহিলারা | (Free Bus Service)

সম্প্রতি রাজ্যের প্রবীণ মহিলাদের জন্য এই পদক্ষেপ নিয়েছে উত্তরপ্রদেশ সরকার। ক্যাবিনেট বৈঠকে লোকমাতা অহল্যাবাই মাতৃশক্তি যোজনা চালু করার অনুমোদন দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। জানানো হয়েছে, এবার থেকে উত্তরপ্রদেশের ৬০ বছর বা তার বেশি বয়সী মহিলারা সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন।

আরও পড়ুনঃ পুজোর মুখে সরকারি কর্মীদের অ্যাড-হক বোনাস! কত টাকা, কারা পাবেন? বিজ্ঞপ্তি জারি নবান্নর

রাজ্য সরকারের দাবি, এই প্রকল্পের মাধ্যমে বহু প্রবীণ মহিলা উপকৃত হবেন। বিশেষত ছোট শহর বা গ্রামাঞ্চলে বসবাসকারী বিভিন্ন মহিলা, যাদের যাতায়াতের জন্য গণপরিবহণই একমাত্র ভরসা, তাঁদের অনেকটা সুরাহা হবে। রোজকার যাতায়াত সহ অন্যান্য নানা প্রয়োজনে তাঁরা সহজে যাওয়া-আসা করতে পারবেন। প্রবীণ মহিলাদের খরচও অনেকটা কমবে।

জানা গিয়েছে, বর্তমানে উত্তরপ্রদেশে প্রায় এক কোটির বেশি ষাটোর্ধ্ব মহিলা রয়েছেন। এই প্রকল্পের মাধ্যমে রোজ ৮৮ হাজারেরও বেশি মহিলা উপকৃত হবেন। এর জন্য প্রত্যেক মাসে রাজ্য সরকারের ২২.৫৫ কোটি টাকা খরচ হবে।

Free bus service

লোকমাতা অহল্যাবাই মাতৃশক্তি যোজনা সঠিকভাবে বাস্তবায়িত করতে ও শুধুমাত্র যোগ্য উপভোক্তারাই যাতে সুবিধা পান তা নিশ্চিত করতে স্মার্ট কার্ড চালু করবে উত্তরপ্রদেশ সরকার। রাজ্য সড়ক পরিবহণ কর্পোরেশনের তরফে প্রবীণ মহিলাদের জন্য এই কার্ড ইস্যু করা হবে বলে খবর। যতদিন স্মার্ট কার্ড চালু হচ্ছে না, ততদিন ভোটার কার্ড বা অন্য কোনও সরকারি পরিচয়পত্র দেখিয়ে বিনামূল্যে যাতায়াতের সুবিধা নেওয়া যাবে।

পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি করে দিয়েছে। এবার সেই পথেই হাঁটল উত্তরপ্রদেশের বিজেপি সরকার। রাজ্যের ৬০ বা তার বেশি বয়সী মহিলাদের জন্য ফ্রি বাস পরিষেবা চালু করতে চলেছে তাঁরা।