বাংলা হান্ট ডেস্ক: রাজস্থান রয়্যালসের বিধ্বংসী ব্যাটার বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi) আরও একবার চমক দেখিয়েছেন। শুধু তাই নয়, এবার তিনি T20 ক্রিকেটে একটি বিশ্বরেকর্ডও গড়েছেন। মূলত, IPL ২০২৬-এর ৫২ তম গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ২৩০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বৈভব সূর্যবংশী মাত্র ১৬ বলে ২২৫.০০ স্ট্রাইক রেটে ৩৬ রান করেন। তাঁর এই ইনিংসে ছিল ৩ টি চার ও ৩ টি ছক্কা। মোহাম্মদ সিরাজের বিরুদ্ধে একেবারে প্রথম বলেই ছক্কা মেরে তিনি নিজের রানের খাতা খোলেন এবং এর মাধ্যমেই T20 ক্রিকেটে ১০০ ছক্কা পূর্ণ করেন তিনি।
ছক্কার বিশ্বরেকর্ড ভাঙলেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi):
জানিয়ে রাখি যে, বৈভব সূর্যবংশী মাত্র ১৫ বছর বয়সে ১০০ টি T20 ছক্কার মাইলফলকে পৌঁছেছেন। তিনি বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে ২০ বছরের কম বয়সে ১০০ টি T20 ছক্কা হাঁকানোর কৃতিত্ব অর্জন করেছেন। এর পাশাপাশি বৈভব সবচেয়ে কম বলে ১০০ টি T20 ছক্কা হাঁকানো ব্যাটারও হয়েছেন। তিনি মাত্র ৫১৪ বলে এই কৃতিত্ব অর্জন করেন।

এর আগে করণবীর সিং ৮১৭ বলে T20 ক্রিকেটে ১০০ ছক্কা মেরেছিলেন। এদিকে, বৈভব সূর্যবংশী মাত্র ২৯ টি ইনিংসে ১০০টি T20 ছক্কা মেরেছেন। এর আগে, করণবীর সিং ১০০টি T2P ছক্কা মারতে ৩৩ টি ইনিংস নিয়েছিলেন।
আরও পড়ুন: দল থেকে ৬ বছরের জন্য সাসপেন্ড! তৃণমূলের সিদ্ধান্তে নেটমাধ্যমে ক্ষোভ উগরে দিলেন ঋজু দত্ত
২০ বছর বয়সের আগে T20-তে সর্বাধিক ছক্কা:
১. বৈভব সূর্যবংশী – ১০২ টি ছক্কা
২. রহমানুল্লাহ গুরবাজ – ৯০ টি ছক্কা
৩. দেওয়াল্ড ব্রুইস – ৭৩ টি ছক্কা
৪. গুলশান ঝা – ৫৩ টি ছক্কা
৫. ঈশান কিষাণ – ৫৩ টি ছক্কা
আরও পড়ুন: ব্যাঙ্কিং সেক্টরেও AI-এর দাপট! গ্রাহকদের সুবিধার্থে বড় পদক্ষেপ Axis Bank-এর, লঞ্চ হল বিশেষ টুল
IPL-এর ইতিহাসে এই প্রথমবার এমন ঘটনা: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, বৈভব সূর্যবংশী একটি বড় IPL রেকর্ডও গড়েছেন। তিনি এই মরশুমে পাওয়ারপ্লে চলাকালীন ৩০ টিরও বেশি ছক্কা মেরেছেন। IPL-এর ইতিহাসে এই প্রথমবার কোনও ব্যাটার এক মরশুমে পাওয়ারপ্লেতে ৩০ টি বা তারও বেশি ছক্কা হাঁকালেন। এর আগে এই রেকর্ডটি ছিল অভিষেক শর্মার দখলে। যিনি ২০২৪ সালে পাওয়ারপ্লেতে ২৯ ওটি ছক্কা মেরেছিলেন।













