বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আগামী রবিবার থেকে ফের মাঠে ফিরছে ভারতীয় দল (Indian Cricket Team)। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে তারা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে আফগানিস্থানের বিরুদ্ধে (India vs Afghanistan)। কিন্তু এই সিরিজে দল মাঠে নামার আগেই বৈভব সূর্যবংশীকে (Vaibhav Sooryavanshi) নিয়ে গোটা ক্রিকেটবিশ্বকে সতর্ক করে দিলেন ঈশান কিষাণ (Ishan Kishan)।
গত আইপিএলে অসাধারণ পারফরম্যান্স করার পর এখন ভারতীয় টি-টোয়েন্টি দলে নিয়মিত হয়ে উঠেছেন ১৫ বছর বয়সী বিস্ময়বালক বৈভব সূর্যবংশী। তিনি ব্যাট হাতে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে নিজের অভিষেক ঘটান। সেই সিরিজে তেমন সফল না হলেও জিম্বাবোয়ের বিরুদ্ধে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তিনি সিরিজের সেরা ক্রিকেটারের পুরস্কার পান।

আফ্রিকার মাটিতে আয়োজিত ওই সিরিজে তিনি ভারতীয় দলের সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন। আর তারপরে সেই সিরিজে রান সংগ্রহের ক্ষেত্রে তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ঈশান কিষাণই এই বিস্ময় বালক সম্পর্কে শোনালেন সতর্কবাণী। সম্প্রতি তারা একসাথে পূর্বাঞ্চলকে দলীপ ট্রফি জিতিয়েছেন। তারপর ভারতীয় দলে একসাথে দুজনের প্রত্যাবর্তনের আগে বৈভবকে নিয়ে সরব হয়েছেন ঈশান।
আরও পড়ুন: বিশ্বকাপ জিততে মরিয়া গম্ভীরের ভারত! বাধ্য হয়ে এই তারকা ক্রিকেটারকে দলে ফেরাচ্ছে BCCI
দলীপ ট্রফিতে তার নেতৃত্বেই খেলছিলেন বৈভব। সেই অভিজ্ঞতা থেকে ঈশান মন্তব্য করে বলেন, “আজ বৈভব যতটা বিপজ্জনক, ভবিষ্যতে ও আরও বিপজ্জনক হবে। এটাই ওর চরম রূপ নয় আর এখানেই ওর এই আগ্রাসী ক্রিকেটও শেষ হয়ে যাবে না। ও ভবিষ্যতেও একইরকম ভাবে ক্রিকেটের মঞ্চ দাপিয়ে বেড়াতে থাকবে।”
আরও পড়ুন: চোট আঘাতে জর্জরিত ভারতীয় দল! এবার কড়া সিদ্ধান্ত নিয়ে BCCI-কে এই কাজ করালেন গম্ভীর
ঈশান বরাবরই ভারতীয় দলে বৈভব সূর্যবংশীর অভিভাবকের ভূমিকা পালন করছেন। সোশ্যাল মিডিয়া থেকে তাকে দূরে থাকা বা নিজের খেলার পেছনে আরও কঠিন পরিশ্রম করার পরামর্শ তিনি সর্বদা এই তরুণ বিস্ময় বালককে দিয়ে এসেছেন। সম্প্রতি দলীপ ট্রফিতে তার ডেপুটির ভূমিকাও পালন করেছেন বৈভব।













