ভারতীয় দলকে বিশ্বকাপ জেতাতে এই ক্রিকেটারের কেরিয়ার শেষ করতে হবে গম্ভীরকে! বিরাট পরামর্শ সেওবাগের

Updated on:

Updated on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আগামী বছর আফ্রিকার মাটিতে আয়োজিত হবে ওডিআই বিশ্বকাপ (2027 ODI World Cup)। দক্ষিণ আফ্রিকার উচ্চ বাউন্সযুক্ত উইকেটে সাফল্য পেতে সেই সিরিজে ফাস্ট বোলারদের গুরুত্ব অপরিসীম। কিন্তু ভারতের প্রধান ফাস্ট বোলার যশপ্রীত বুমরার (Jasprit Bumrah) ফিটনেসের অবস্থা দেখে চিন্তিত সকলে। আগামী বছর গৌতম গম্ভীরের (Gautam Gambhir) ভারতীয় দল (Indian Cricket Team) বিশ্বকাপ জিততে চাইলে বুমরার সুস্থ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেইজন্য এবার বড় পরামর্শ সামনে আনলেন বীরেন্দ্র সেওবাগ (Virender Sehwag)।

চলতি বছরে চোটের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ ছাড়া আর কোনও সিরিজে ভারতের হয়ে পুরো সময় মাঠে নামতে পারেননি যশপ্রীত বুমরা। ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে তিনি মাঠে নামলেও দুটি ম্যাচ খেলে ফের চোটের কবলে পড়েন তিনি। যার জন্য শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকেও ছিটকে গিয়েছেন তিনি।

জানা যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর পুরোপুরি সুস্থ না হয়েই আইপিএল খেলতে নেমেছিলেন বুমরা। তার পারফরম্যান্স দেখেও বোঝা যাচ্ছিল যে তিনি পুরোপুরি ফিট নিন। আগামী বছর ওডিআই বিশ্বকাপ আয়োজিত হতে চলেছে। সেই টুর্নামেন্টে সম্পূৰ্ণ সুস্থ বুমরাকে মাঠে দেখতে চাইবেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা এবং সেইজন্য এবার বুমরার কেরিয়ার সংক্রান্ত একটি চরম সিদ্ধান্ত নেওয়ার সময় এসে গেছে বলে জানিয়েছেন সেওবাগ।

আরও পড়ুন: বাংলাদেশের চেয়েও পিছিয়ে ভারতীয় দল! BCCI-এর কাছে অগ্নিপরীক্ষা দিতে হবে কোচ গৌতম গম্ভীরকে

তিনি মনে করেন বুমরাকে সম্পূর্ণ সুস্থভাবে পেতে গেলে তাকে টেস্ট ম্যাচ খেলা ছাড়তে হবে বলে মনে করছেন সেওবাগ। বছরের বেশিরভাগ সময় তিনি চোটগ্রস্থ থাকেন। এইমুহূর্তে তার ফিটনেসের যা অবস্থা, তাতে বছরে তিন-চারবার পাঁচ দিনের টেস্ট ম্যাচের ধকল সামলানো তার পক্ষে সম্ভব নয়। ফলস্বরূপ এই সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে বুমরা ও ভারতীয় টিম ম্যানেজমেন্টকে ভেবে দেখতে বলছেন নবাব অফ নজফগর।

আরও পড়ুন: রোহিত শর্মার পাশে পুরোপুরি দাঁড়াচ্ছেন না শুভমান গিল! বিস্ফোরক অভিযোগ প্রাক্তন ভারতীয় তারকার

সেওবাগ বলেছেন, “যশপ্রীত বুমরার শরীরের বর্তমান অবস্থা বিবেচনা করলে, আমি তাকে আর টেস্ট ম্যাচ খেলতে দেখতে চাই না। টানা পাঁচ দিন ধরে খেলার ধকল সহ্য করার মতো শারীরিক সক্ষমতা তার আর নেই। আমার মতে, তার টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে সাদা বলের ক্রিকেটে, বিশেষ করে ওয়ান ডে ক্রিকেটে মনোনিবেশ করা উচিত। আগামী বছরই বিশ্বকাপ রয়েছে এবং সেখানে তিনিই ভারতের সবচেয়ে বড় ভরসা। কারণ তিনি আমাদের হয়ে পরপর দুটি আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের মূল কারণ ছিলেন। বড় টুর্নামেন্টগুলোতে তিনিই আমাদের দলের সবচেয়ে বড় ‘এক্স-ফ্যাক্টর’। ভারতীয় ক্রিকেটের জন্য তার সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তাই টেস্ট ক্রিকেটের ক্ষেত্রে তাকে কিছুটা ছাড় দিতেই হবে।”