বাংলা হান্ট ডেস্কঃ কথা মতো পয়লা তারিখেই অন্নপূর্ণা যোজনা নিয়ে সুখবর দিয়ে দিল রাজ্য সরকার। অফলাইনের পর অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) ফর্ম ফিল-আপ প্রক্রিয়া শুরু হয়ে গেল অনলাইনেও। আজ থেকে ৯০ দিন পর্যন্ত অর্থাৎ টানা তিন মাস আবেদন করা যাবে অন্নপূর্ণায়। ১২ পাতার ফর্ম-ফিল আপ করতে করার জন্য বেশ কিছুটা সময় দেওয়া হয়েছে আবেদনকারীদের (Annapurna Yojana Form Fill Up)। কোন পোর্টালে গিয়ে করবেন আবেদন? জেনে নিন।
অন্নপূর্ণা যোজানার ফর্ম ফিল আপ শুরু অনলাইনেও | Annapurna Yojana
বিরোধী থাকাকালীন প্রতিশ্রুতি ছিল বিজেপি সরকার গড়লে আসবে অন্নপূর্ণা যোজনা (Annapurna Bhandar)। কথা মতো অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা ভাতা দিতে ফর্ম-ফিল আপ শুরু হয়ে গেল অফলাইনের পাশাপাশি অনলাইনেও। অনলাইনে আবেদনের জন্য রাজ্য সরকারি পোর্টাল থেকে ফর্ম ডাউনলোড করে তা পূরণ করে ফের অনলাইনেই জমা দিতে হবে।
রাজ্য সরকারের পোর্টালে https://socialsecurity.wb.gov.in/ ওয়েসাইটে গিয়ে করতে হবে আবেদন। এছাড়া অন্য কোনো পোর্টাল নেই। এই অন্নপূর্ণা যোজনা পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনকারীদের। পোর্টালে গিয়ে নিজের ভাষা অনুযায়ী ফর্ম ডাউনলোড করে নেওয়া যাবে।
অনলাইন পোর্টালে মোবাইল নম্বর দিয়ে নাম রেজিস্টার করতে হবে আবেদকারীকে। ১২ পাতার ফর্ম-ফিল আপ হয়ে গেলে ফর্ম স্ক্যান করে পোর্টালে ফের আপলোড করতে হবে। স্ক্যান করে আপলোড করতে হবে প্রয়োজনীয় নথিও। ১২ পাতার ফর্মে আবেদনকারীর গুচ্ছ গুচ্ছ তথ্যের পাশাপাশি পরিবারের সকল সদস্যেরও তথ্য চাওয়া হয়েছে। এই নিয়ে চিন্তায় পড়েছেন সাধারণ মানুষজন। ১২ পাতার ফর্ম কীভাবে ফিলআপ হবে তা নিয়েও চিন্তা।

আরও পড়ুন: বাগদানের আসর ছেড়ে টিভি শো-এর অডিশনে! তারপরেই বাজিমাত, কয়েক কোটির ব্যবসা সামলাচ্ছেন অনল
যদিও ফর্ম সংক্রান্ত কোনও গুজবে কান দেওয়ার দরকার নেই বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সম্প্রতি ফর্ম নিয়ে ধোঁয়াশা কাটাতে শুভেন্দু অধিকারী বলেছেন, ‘‘আগামী বুধবার আমরা অন্নপূর্ণা যোজনার প্রথম পর্যায়ের টাকা উপভোক্তাদের ব্যাঙ্কে পাঠাব। প্রত্যেকের বাড়িতে ফর্ম পূরণের জন্য লোক যাবে। আপনাদের ফর্ম তাঁরাই পূরণ করিয়ে দেবেন। কোনও গুজবে কান দেবেন না।’’













