চাকরির পথে আর এক ধাপ! WBBPE জানাল ইন্টারভিউয়ের তারিখ

Published on:

Published on:

WBBPE Interview Update Schedule & Documents Out
Follow

বাংলা হান্ট ডেস্কঃ প্রাথমিক শিক্ষক হওয়ার জন্য যারা অনেকদিন ধরে অপেক্ষা করছেন, তাদের জন্য অবশেষে এল বড় খবর। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ এবার জানিয়ে দিল কবে থেকে ইন্টারভিউ (WBBPE Interview) এবং অ্যাপটিটিউড টেস্ট শুরু হবে। ধাপে ধাপে বিভিন্ন জেলার প্রার্থীদের ডাকা হবে, আর পুরো প্রক্রিয়াটা চলবে মার্চ থেকে মে মাস পর্যন্ত।

কোথায় হবে ইন্টারভিউ (WBBPE Interview)?

পর্ষদের জানানো অনুযায়ী, সব ইন্টারভিউ (WBBPE Interview) হবে কলকাতার সল্টলেকের সেক্টর ২-এ ‘আচার্য প্রফুল্ল চন্দ্র ভবন’-এ। যাঁরা ইন্টারভিউয়ের জন্য নির্বাচিত হয়েছেন, তাঁদের আগে অফিসিয়াল ওয়েবসাইট বা ‘Primary Teacher Recruitment 2025’ পোর্টাল থেকে কল লেটার ডাউনলোড করে নিতে হবে। সেই কল লেটার নিয়েই নির্দিষ্ট দিনে হাজির হতে হবে।

কোন জেলার কবে ডাক?

জেলাভিত্তিকভাবে আলাদা আলাদা দিনে ইন্টারভিউ (WBBPE Interview) নেওয়া হবে। যেমন-

  • নদিয়া জেলার প্রার্থীদের ডাকা হয়েছে ১০ থেকে ১৩ মার্চ এবং ১৮-১৯ মার্চ।
  • পুরুলিয়ার প্রার্থীদের ইন্টারভিউ ২৩ থেকে ২৫ মার্চ, সঙ্গে ২৭ ও ৩০ মার্চ।
  • বাঁকুড়ার জন্য ৬ থেকে ১০ এপ্রিল, ১৬-১৭ এপ্রিল এবং ২১ থেকে ২৪ এপ্রিল।
  • আলিপুরদুয়ার ও দক্ষিণ দিনাজপুরের প্রার্থীদের ডাকা হয়েছে ২৭ থেকে ৩০ এপ্রিল।
  • মালদহ ও পশ্চিম বর্ধমানের ইন্টারভিউ ৫ থেকে ৮ মে এবং ১২ থেকে ১৫ মে।
  • বীরভূম জেলার জন্য ১৯ থেকে ২২ মে এবং ২৮-২৯ মে দিন ঠিক করা হয়েছে।

এইভাবে ধাপে ধাপে সব জেলার ইন্টারভিউ (WBBPE Interview) শেষ করা হবে।

কী কী কাগজ লাগবে?

ইন্টারভিউয়ের দিন কিছু গুরুত্বপূর্ণ নথি অবশ্যই সঙ্গে রাখতে হবে। সব আসল কাগজের সঙ্গে নিজের সই করা ফটোকপি রাখাও জরুরি। এর মধ্যে থাকবে-

  • কল লেটার ও TET পাশের সার্টিফিকেট
  • মাধ্যমিকের অ্যাডমিট বা সার্টিফিকেট (বয়স প্রমাণের জন্য)
  • মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতকের মার্কশিট ও সার্টিফিকেট
  • D.El.Ed বা B.El.Ed-এর সার্টিফিকেট
  • ভোটার বা আধার কার্ড
  • পাসপোর্ট সাইজ ছবি

যাঁরা সংরক্ষিত শ্রেণির অন্তর্ভুক্ত, তাঁদের কাস্ট সার্টিফিকেট, EWS বা অন্যান্য প্রাসঙ্গিক নথিও রাখতে হবে। প্যারা টিচার বা এক্স-সার্ভিসম্যান হলে সেই সম্পর্কিত প্রমাণপত্রও লাগবে।

পর্ষদের গুরুত্বপূর্ণ নির্দেশ

Primary Teacher Recruitment Interview Schedule Update

আরও পড়ুনঃ ভোটে আর ভয় নেই! নাম বাদ নিয়েও বড় স্বস্তির বার্তা CEO-র, কী বললেন মনোজ কুমার?

পর্ষদ স্পষ্ট করে বলেছে, যদি কোনো নথিতে ভুল থাকে বা প্রার্থী যোগ্য না হন, তাহলে তাঁকে ইন্টারভিউ (WBBPE Interview) দিতে দেওয়া হবে না। এছাড়া প্রয়োজন হলে ইন্টারভিউয়ের এই সূচিতে সামান্য পরিবর্তনও হতে পারে। তাই নিয়মিত অফিসিয়াল ওয়েবসাইট দেখে আপডেট জানা জরুরি।