বাংলা হান্ট ডেস্ক: এবার নবম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE) তরফ থেকে নেওয়া হল এক কড়া পদক্ষেপ। জানা যায় পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অধীনে থাকা সমস্ত হাই স্কুলের পড়ুয়া ও স্কুল কর্তৃপক্ষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে। বিশেষত যে সকল ছাত্র-ছাত্রীরা ২০২৫ শিক্ষাবর্ষে নবম শ্রেণীতে পাঠরত ছিল কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেনি, তাদের জন্য পর্ষদ শেষবারের মতন চূড়ান্ত সুযোগের ঘোষণা করেছে। সেখানে পর্ষদ স্পষ্ট বার্তায় জানিয়েছেন এই সময়সীমার পর আর নতুন ভাবে আবেদন করা যাবে না।
নবম শ্রেণির রেজিস্ট্রেশন নিয়ে কড়া বার্তা পর্ষদের (WBBSE)
মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE) সচিব সুব্রত ঘোষ জানিয়েছেন, স্বাক্ষরিত ২৪ ফেব্রুয়ারি ২০২৬ এর বিজ্ঞপ্তি No: DS(C)/053/26) অনুযায়ী, বাদ পড়ে যাওয়া পড়ুয়াদের কথা ভেবেই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়াও পোর্টাল চালু হবে২৫ ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১টা থেকে। যা বন্ধ হবে৭ মার্চ, ২০২৬ বিকেল ৪টে। যেহেতু এটি নির্ধারিত সময়ের অনেক পরে করা হচ্ছে, তাই এই পর্যায়ে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে নির্দিষ্ট লেট ফাইন জমা দিতে হবে।

আরও পড়ুন: শিক্ষাক্ষেত্রে নতুন অধ্যায় শুরু! পাঠ্যক্রমে বড় বদল, এ বার নাচ-গানেও মিলবে নম্বর
এছাড়াও পর্ষদ জানিয়েছে, ছাত্রছাত্রীদের শিক্ষাবর্ষ যাতে নষ্ট না হয়, সেই স্বার্থেই এই তৃতীয় এবং শেষ বারের মতো পোর্টাল খোলার সিদ্ধান্ত। এছাড়া এই বিজ্ঞপ্তিতে স্কুলগুলি প্রধানদের প্রতি কড়া নির্দেশ দেওয়া হয়েছে। পর্ষদের তরফ থেকে স্পষ্ট জানিয়েছে, ৭ মার্চ বিকেল ৪:০০ টার পর যদি কোন যোগ্য প্রার্থী রেজিস্ট্রেশন থেকে বঞ্চিত হয় তবে তা সম্পূর্ণ দায়ভার ও আইনত দায়বদ্ধতা স্কুল কর্তৃপক্ষ কে বহন করতে হবে।
প্রসঙ্গত, এর আগে ২০২৫ সালে দুধ অফার রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলেছিল। প্রথম দফার কাজ শেষ হয়েছিল ৩০ আগস্ট। আর দ্বিতীয় দফার কাজ হয়েছিল ১৩ সেপ্টেম্বর ২০২৫। সেই সময় প্রায় ৯৩৩৫ স্কুল এই প্রক্রিয়ায় অংশ নিয়েছিল। তবুও বেশ কিছু পড়ুয়া বিভিন্ন কারণে সেই সময় রেজিস্ট্রেশন করে উঠতে পারেনি।
সেইসব পড়ুয়াদের কথা মাথায় রেখে শেষবারের মতন এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া আবার চালু করা হল। পাশাপাশি স্কুলগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে তারা দ্রুততার সঙ্গে এই বকেয়ার কাজটা সম্পূর্ণ করে ফেলে (WBBSE)।












